Taiwan Aircraft Flies Over Pakistan: চিনের ক্ষোভের আগুনে পুড়বে পাকিস্তান? কয়েক ঘণ্টা আগে অপমান করেছিল ছোটো ১টা দেশও

Taiwan Aircraft Flies Over Pakistan: চিনের ক্ষোভের আগুনে পুড়তে চলেছে পাকিস্তান? কয়েক ঘণ্টা আগে ইসলামাবাদকে চরম অপমান করেছিল ছোটো ১টা দেশও। দুটো আলাদা দেশের টানাপোড়েনের মধ্যে জড়িয়ে গিয়েছে ইসলামাবাদও।

Published on: Oct 29, 2026, 08:58:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Taiwan Aircraft Flies Over Pakistan: ইসলামাবাদের আচমকা ইউ-টার্নের পরে পাকিস্তানের আকাশ দিয়ে উড়ল তাইওয়ানের প্রথম বাণিজ্যিক উড়ান। সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইট রেডার ২৪-র ট্র্যাকিং ডেটা থেকে দেখা গিয়েছে যে বুধবার (ইংরেজি মতে বৃহস্পতিবার) রাত সাড়ে তিনটে নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে তাইপেই থেকে ভিয়েনাগামী ইভা এয়ারওয়েজ কর্পোরেশনের ফ্লাইট ৬৫। তবে বুধবার গভীর রাতে রওনা দেওয়া ইউরোপগামী অন্যান্য বিমান রাশিয়ার আকাশসীমা ব্যবহার করেছে বা ভারতের উপর দিয়ে উড়ে গিয়েছে।

চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

বেজিংয়ের ‘এক-চিন’ নীতির প্রতি সমর্থন জানিয়েছিল পাকিস্তান

অথচ রবিবার থেকেই তাইওয়ানের উড়ান সংস্থাগুলিকে ভিন্ন রুটে যেতে হচ্ছিল, কারণ বেজিংয়ের ‘এক-চিন’ নীতির প্রতি সমর্থন জানিয়ে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। আসলে বেজিংয়ের তরফে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করা হয়। যে দাবি বরাবর নাকচ করে এসেছে তাইওয়ান। তারপরও বিশ্বমঞ্চে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে এসেছে বেজিং। কিন্তু অতীতে কোনও দেশই তাইওয়ানের উড়ান সংস্থাগুলির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়নি। রবিবার পাকিস্তান ঠিক সেটাই করেছিল।

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী (যিনি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকেরও দেখভাল করেন) খোয়াজা আসিফ দাবি করেছিলেন যে তাঁদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে শুধুমাত্র চিনা উড়ান সংস্থাকে। চিনা উড়ান সংস্থা বলতে তথাকথিত ‘মেনল্যান্ড চিন’ (চিনের মূল ভূখণ্ডের) কথা বুঝিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।

আরও পড়ুন: India Fighter Jet Warning to US: যুদ্ধবিমান নিয়ে আমেরিকার ‘সংবেদনশীল জায়গায়’ চাপ দিল ভারত! ঘুম ছুটবে পাকিস্তানের?

'তোতাপাখির মতো চিনের বিকৃত বয়ান আওড়াচ্ছে' পাকিস্তান

আর সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল তাইওয়ান। তুলোধোনা করেছিল পাকিস্তানের। বুধবার তাইওয়ানের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'তোতাপাখির মতো চিনের বিকৃত বয়ান আওড়াচ্ছে' পাকিস্তান। আর নিজেদের আকাশসীমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাইওয়ান কখনও চিনের অধীন ছিল না বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় তাইওয়ানের বিদেশ মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

পাকিস্তানের পাল্টিবাজি

সেই কড়া বার্তার মধ্যেই তড়িঘড়ি পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে তাইওয়ানের উড়ান সংস্থাগুলিকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের যে নথি হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে যে ২৮ অক্টোবর থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত তাইওয়ানের উড়ান সংস্থাগুলিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Bengal 80000 cr Investment Proposal: বাংলায় প্রথমবার লগ্নির পথে ২,৮৫,০০০ কোটি টাকার সংস্থার! নজরে বিধানবাগ, কত চাকরি?

তারপরই প্রশ্ন উঠেছে যে এবার চিনের রোষের মুখে পড়তে চলেছে পাকিস্তান? এমনিতেই অর্থনৈতিক দিক থেকে কার্যত বেজিংয়ের কথায় উঠতে-বসতে হয় ইসলামাবাদকে। আর যখন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, সেইসময় ইসলামাবাদকে কি সামলাতে হবে চিনের রোষ?

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More