...
...
Next Story

Abhishek removed by New TMC: মমতাকে ‘প্রাক্তন’ করল ‘আসল’ তৃণমূল, সরিয়ে দিল অভিষেককে, বড় পদে অরূপ-ফিরহাদরা

Abhishek removed by New TMC: অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিল ‘আসল’ তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়ে অরূপ রায় বসলেন কুর্সিতে। তাছাড়াও ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের বড় দায়িত্ব দেওয়া হল।

Published on: Jun 22, 2026 06:11 PM IST
Advertisement

Abhishek removed by New TMC: মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল। সূত্রের খবর, নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়েছে। আবার কোষাধ্যক্ষ হিসেবে আখরুজ্জামানকে বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সহ-সভাপতি করা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমকে। তাছাড়াও অরূপ বিশ্বাস (যিনি কয়েক ঘণ্টা আগেই দাবি করেছিলেন যে তিনি মমতা শিবিরে আছেন) এবং রথীন ঘোষ হয়েছেন সহ-সভাপতি।

মহারাষ্ট্র মডেল ধরেই এগোচ্ছেন ঋতব্রতরা?

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরের হাত থেকে তৃণমূল কার্যত বেরিয়ে গেল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরের হাত থেকে তৃণমূল কার্যত বেরিয়ে গেল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আর পরিস্থিতি দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ঋতব্রতরা ‘মহারাষ্ট্র মডেল’ কার্যকর করতে চাইছেন। অর্থাৎ মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে বেরিয়ে এসে একনাথ শিন্ডে শিবির যেভাবে নিজেদের ‘আসল’ শিবসেনা বলে দাবি করেছিল, পশ্চিমবঙ্গেও ঠিক সেই কাজটাই করার দিকে এগিয়ে যাচ্ছেন ঋতব্রতরা। সেক্ষেত্রে মমতাদের হাতছাড়া হতে পারে ঘাসফুল প্রতীকও।

আরও পড়ুন: ISKCON Mid Day Meal for Kolkata Schools: স্কুলের খাবারে থাকবে ইসকনের ছোঁয়া, মিড ডে মিলে খরচ বাড়িয়ে ১০ টাকা হল বাজেটে

ঋতব্রতদের স্পেশাল বৈঠকে ৭০ জন প্রাক্তন কাউন্সিলরও

তবে সেখানেই মমতাদের বিপদ শেষ হচ্ছে না। কারণ আজ বাজেট অধিবেশনের শেষে বিদ্রোহী বিধায়করা নিউ টাউনের যে হোটেলে বিশেষ বৈঠকে বসেন, সেখানে কলকাতার প্রায় ৭০ সদ্য প্রাক্তন (মেয়রের পদ থেকে ফিরহাদের ইস্তফার পরে কলকাতা পুরনিগমের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে কয়েকদিন আগেই) তৃণমূল কাউন্সিলরও হাজির ছিলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ডিসেম্বেরর মধ্যেই কলকাতা পুরনিগমে নয়া বোর্ড গঠিত হবে। অর্থাৎ মাসকয়েক পরেই ভোট হবে। তার আগে জুঁই বিশ্বাস-সহ পরিচিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা (যাঁরা একটা সময় মমতার আশপাশে থাকতেন, সেরকম একাধিক প্রাক্তন কাউন্সিলর) যে বিদ্রোহী শিবিরে নাম লেখালেন, তাতে চিন্তা বাড়বে মমতা-অভিষেক শিবিরের। যে মমতা এবং অভিষেক একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন বলে সূত্রের খবর।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe