Football thrown at Aroop Biswas: অরূপ বিশ্বাসের দিকে ফুটবল ছোড়া হল, জুতোর মালাকে ‘ফুল’ বলে থানার বাইরে অনেকে

Football thrown at Aroop Biswas: মেসি কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের সামনে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। আর দ্বিতীয় দিন তাঁর জন্য জুতোর মালা নিয়ে অপেক্ষা করেছিলেন কয়েকজন। পরবর্তীতে তাঁকে লক্ষ্য করে ফুটবল ছোড়া হল।

Published on: Jun 22, 2026, 16:59:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Football thrown at Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ফুটবল ছোড়া হল। লিওনেল মেসি কাণ্ডে আজ দ্বিতীয়বারের জন্য বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ ঢোকেন থানায়। পরবর্তীতে তাঁর গাড়ি লক্ষ্য করে ফুটবল ছোড়া হয় বলে দাবি করা হয়। তবে শুধু তাই নয়, থানার বাইরে জুতোর মালা নিয়ে অপেক্ষা করছিলেন অনেকে। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। এক বিক্ষোভকারী তো আবার বলেন, ‘এটা জুতো মনে হচ্ছে আপনাদের। কিন্তু আমাদের চোখে এটা রজনীগন্ধা, বেল, গাঁদা, সূর্যমুখী- সবধরনের ফুল আছে। ও ফুটবল চুরি করেছিল। ও মেসিকে চুরি করেছিল। বাংলা ও বাঙালি আবেগকে অসম্মান করেছে।’

অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ফুটবল ছোড়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ফুটবল ছোড়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

জুতোর মালা পরিয়ে ঝাল মেটাতে চাই, দাবি বিক্ষোভকারীদের

বিক্ষোভকারীরা দাবি করেন, অরূপের জন্যই তাঁরা যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে পাননি। আর্জেন্টিনার মহাতারকার গায়ের উপরে উঠেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। তাই জুতোর মালা পরিয়ে ঝাল মেটাতে চান বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাঁরা দাবি করেন যে টিকিটের টাকাও ফেরত চাইবেন। যদিও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় পুলিশের তরফেও।

আরও পড়ুন: Competitive Exam Preparation Centre: UPSC, NEET, JEE থেকে GATE, CAT- বিনামূল্যে হবে প্রস্তুতি, সব জেলায় কোচিং সেন্টার

ডিম ও ফুটবল ছোড়া নিয়ে কী বললেন অরূপ?

তবে গত বৃহস্পতিবার আলিপুর আদালতে ডিম ছোড়া এবং আজ ফুটবল ছোড়ার প্রসঙ্গে কিছু বলতে চাননি অরূপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এটা তো তোমরা (সাংবাদিক) বলতে পারবে।’ সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অরূপ। তিনি দাবি করেন, 'অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। কিন্তু এটা বিচারাধীন বিষয়। তাই এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।'

আরও পড়ুন: ISKCON Mid Day Meal for Kolkata Schools: স্কুলের খাবারে থাকবে ইসকনের ছোঁয়া, মিড ডে মিলে খরচ বাড়িয়ে ১০ টাকা হল বাজেটে

অরূপের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে?

১) ভারতে মেসি GOAT ট্যুরের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগ, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল।

২) অভিযোগ উঠেছে, চড়া দামে কালোবাজারে টিকিটে বেচে দেওয়া হয়েছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More