NIA Probe in Bhangar Bomb Case: ভাঙড় নিয়ে তৎপর অমিত শাহ, তৃণমূল কর্মীর বাড়ি থেকে ১০০ বোমা উদ্ধারকাণ্ডে তদন্তে এনআইএ

Bhangar Bomb Case: ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায় একটি তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগান থেকে এই ১০০টি বোমা উদ্ধার করা হয়। সেই ঘটনাতেই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে।

Published on: Apr 27, 2026, 09:02:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bhangar Bomb Case: ভাঙড়ে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এবার এনআইএ তদন্তে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্বাচনের মাঝে প্রায় ১০০টি তাজা বোমা উদ্ধার হয়েছিল ভাঙড় থেকে। এদিকে ভোটের আগে ভাঙড় থেকে বামুনিয়া বিস্ফোরকাণ্ডে গ্রেফতার হয়েছে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম। আর ২৬ এপ্রিল ১০০টি বোমা উদ্ধারের ঘটনাটিও ঘটে এক তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি থেকে। রিপোর্ট অনুযায়ী, উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায় একটি তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগান থেকে এই ১০০টি বোমা উদ্ধার করা হয়। সেই ঘটনাতেই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে। এদিকে ভাঙড়ে পরপর বোমা উদ্ধারের ঘটনায় কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশনও।

ভাঙড়ে ১০০ তাজা বোমা উদ্ধারের ঘটনায় এবার এনআইএ তদন্তে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
ভাঙড়ে ১০০ তাজা বোমা উদ্ধারের ঘটনায় এবার এনআইএ তদন্তে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

রিপোর্ট অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়েছিল এক তৃণমূল কর্মীর বাড়িতে। তল্লাশির সময় একটি ব্যাগের সন্ধান মেলে। তাতে পাওয়া যায় প্রায় ১০০টি তাজা বোমা। বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে আনা হয়। এই আবহে ভাঙড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করে রেখেছিল। ভোটের আগে সাধারণ ভোটারদের ভয় দেখাতে চাইছে ঘাসফুল শিবির।

যদিও আইএসএফের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের পালটা দাবি, চক্রান্ত করে তৃণমূলকে বদনাম করতেই আইএসএফ কর্মীরা রাতের অন্ধকারে বোমা রেখে দিয়ে যায় সেখানে। উল্লেখযোগ্যভাবে, ভাঙড় বিধানসভা এলাকায় এর আগেও বোমা উদ্ধার হয়েছে। আবার রাজনৈতিক হিংসাতে বোমাবাজির ঘটনাও ঘটেছে। এই আবহে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে ভাঙড়ে বোমা উদ্ধার নিয়ে রাজ্য পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এরই সঙ্গে কমিশনের কড়া নির্দেশ, যারা বোমা তৈরি করছে, তাদের গ্রেফতার করতে হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More