WB Weather Forecast and Cyclone Chance: রাতে শিরশিরানি ভাব, ২ দিনে তাপমাত্রা কমল ১ ডিগ্রির মতো, ঘূর্ণিঝড় আসছে বাংলায়?

WB Weather Forecast and Cyclone Chance: রাতে শিরশিরানি ভাব। দু'দিনে কলকাতার রাতের তাপমাত্রা কমে গেল এক ডিগ্রি সেলসিয়াসের মতো। তারইমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেওয়া হল। যা পরবর্তীতে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও।

Published on: Oct 21, 2026, 10:28:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

WB Weather Forecast and Cyclone Chance: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হল মাসের শেষে। রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও। তারইমধ্যে বৃষ্টি থামতেই রাতে একটা হালকা শিরশিরানি ভাব অনুভব করতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। কলকাতায় যেমন পরপর দু'দিন রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। দু'দিনে পারদ পতন হয়েছে এক ডিগ্রির মতো। তবে সেই পারদ পতনের ধারা কতদিন স্থায়ী হবে, তা স্পষ্ট নয়। কারণ মাসের শেষের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোসাগর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকে যাবে। বেড়ে যাবে রাতের তাপমাত্রা।

অক্টোবরের শেষে একটি ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
অক্টোবরের শেষে একটি ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

বৃষ্টি থামতেই কমেছে রাতের তাপমাত্রা

আসলে অষ্টমী থেকে পশ্চিমবঙ্গে 'শুষ্ক' স্পেল শুরু হতে শুকনো বাতাস ঢুকতে শুরু করেছে পরিমণ্ডলে। তার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাতের তাপমাত্রা কমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত রবিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সেটা মঙ্গলবার রাতে কমে দাঁড়ায় ২৩.৩ ডিগ্রিতে।

আরও পড়ুন: India hits out at UN over CJP Protest: মানবাধিকারের আড়ালে রাজনৈতিক চাপ দেবেন না! CJP বিক্ষোভ নিয়ে UN-কে তুলোধনা ভারতের

রাতের শিরশিরানি কতদিন? নির্ভর করছে নিম্নচাপের উপরে

তবে এটা শীতের সূচনা নয়। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শীত আসতে এখন অনেক দেরি আছে। এটা নেহাতই শিরশিরানি শুধু। তাও সেটা কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলা নিম্নচাপের উপরে। নিম্নচাপ তৈরি হলে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকে ফের রাতের তাপমাত্রা বাড়িয়ে দেবে। উধাও হয়ে যাবে রাতের শিরশিরানি ভাব।

আরও পড়ুন: Marco Rubio on Pakistan Ties: ২ কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে ‘বাধ্য’ আমেরিকা! ভারতে বসেই বললেন রুবিও

ঘূর্ণিঝড় কি আসছে বাংলার দিকে?

এমনিতে আবহবিদরা জানিয়েছেন, থাইল্যান্ড উপসাগরে যে ঘূর্ণাবর্ত আছে, তা আজ আন্দামান সাগরে পৌঁছে যেতে পারে। সেটার প্রভাবে শুক্রবার (২৩ অক্টোবর) তৈরি হতে পারে একটি নিম্নচাপ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্মের পরে সেই সিস্টেম এগিয়ে যাবে উত্তর-পশ্চিম দিকে। সেইসময় আরও শক্তি বাড়বে। তবে শেষপর্যন্ত ভারতের পূর্ব উপকূলের ঠিক কোন অঞ্চলের উপরে সবথেকে বেশি প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে, তা এখনও হলফ করে বলছেন না আবহবিদরা।

আরও পড়ুন: INDIA Bloc Leader on Violent Protest: সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দিল আলবেনিয়ার জনতা, ভারতের শেখা উচিত, বললেন বিরোধী নেতা

ঠিক যেমনভাবে এখনই হলফ করে বলা যাচ্ছে না যে ওই সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। একাধিক মডেলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সম্ভাব্য নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। কিছুটা সময় পেলে সেই বিষয়ে আরও কিছুটা স্বচ্ছ ধারণা মিলবে বলে জানিয়েছেন আবহবিদরা। এমনিতে তাঁরা জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More