Subsidised Onion Prices in Kolkata: এক কেজি পেঁয়াজের দাম ৩৫ টাকা! না, দু'মাসের আগে নয়, কলকাতার বাজারের কয়েকটি নির্দিষ্ট জায়গায় সেই দামে বিকোচ্ছে পেঁয়াজ। এমনিতে খুচরো বাজারে পেঁয়াজের দাম যখন নাভিঃশ্বাস তুলেছে, সেইসময় কলকাতার নির্দিষ্ট ৫০টি জায়গা থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হবে। তবে সেখান থেকে এক কেজি পেঁয়াজ মিলবে না। দু'কেজির প্যাকেটে মিলছে পেঁয়াজ। অর্থাৎ ৭০ টাকায় দু'কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
আর সেই ৭০ টাকায় কলকাতার খুচরো বাজারে এক কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। কয়েকটি খুচরো দোকানে প্রতি কেজির দর ৬৫ টাকা হলেও অধিকাংশ জায়গায় ৭০ টাকাই দাম পড়ছে। ব্যবসায়ীদের দাবি, ৪০ কেজির পেঁয়াজের বস্তার দাম পড়ছে ২,২০০ টাকার মতো। পরিবহণ খরচ এবং অন্যান্য খরচপাতি মিলিয়ে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা যায়। কিন্তু এত পেঁয়াজ খারাপ বেরোচ্ছে যে ন্যূনতম লাভ রাখার জন্য দামটা বাড়িয়ে ৭০ টাকা করতে হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
তার ফলে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল চলে এসেছে মধ্যবিত্তদের। মেরেকেটে কয়েক সপ্তাহ আগেও যে পেঁয়াজ কেজি প্রতি ৩৫ টাকায় বিক্রি হচ্ছিল, সেটা এখন লাফিয়ে ৭০ টকায় পৌঁছে যাওয়ায় সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠেছে। দাম এতটাই বেড়ে গিয়েছে যে পেঁয়াজ খাওয়া বা রান্নায় পেঁয়াজ ব্যবহার করা অনেকেই কমিয়ে দিতে বাধ্য হয়েছেন।
সেই পরিস্থিতিতে নাফেদের (ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া) সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার হাত মিলিয়ে কয়েকটি নির্দিষ্ট কেন্দ্র থেকে সস্তায় পেঁয়াজ বিক্রি করছে। নাফেদ থেকে ৩৫ টাকা কেজি দরেই পেঁয়াজ কিনছে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই দামেই বিক্রি করা হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র থেকে।
সোমবার সেই পেঁয়াজ বহনকারী একাধিক ট্রাককে সবুজ পতাকা দেখান পঞ্চায়েত এবং কৃষি বিপণন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'সাধারণ মানুষের ভার লাঘব করতে (পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে) আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।'
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Subsidised Onion Prices in Kolkata: এক কেজি পেঁয়াজের দাম ৩৫ টাকা! কলকাতার ৫০ জায়গায় বিক্রি হচ্ছে একদম অর্ধেক দামে
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe