Petrol-Diesel Prices Hike in Kolkata: আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, ৯ দিনে বেড়ে গেল প্রায় ৫ টাকা! কলকাতায় কত খরচ?
Petrol-Diesel Prices Hike in Kolkata: আজ ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। তার ফলে নয়দিনে তৃতীয়বার বাড়ানো হল দর। ওই তিন দফায় দাম বেড়ে গেল প্রায় ৫ টাকা। সেই পরিস্থিতিতে আজ কলকাতা-সহ অন্যান্য শহরে পেট্রোল এবং ডিজেলের দাম কত?
Petrol-Diesel Prices Hike in Kolkata: নয়দিনে তৃতীয়বার দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভারতের বিভিন্ন শহরে লিটারপিছু পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে এক টাকার মতো। কোথাও কিছুটা বেশি বেড়েছে দাম। কোথাও বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম। আর তার ফলে সবমিলিয়ে গত ১৫ মে (পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে) থেকে প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় পাঁচ টাকা বেড়ে গিয়েছে। ১৫ মে দাম বেড়েছিল তিন টাকা। তারপর ৯০ পয়সার মতো দাম বেড়েছিল। আর এবারও দাম বাড়ল এক টাকার কাছাকাছি। আর সেই মূল্যবৃদ্ধির কারণে আরও চাপে পড়ে গিয়েছেন নিত্যযাত্রীরা থেকে শুরু করে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে।
২) দিল্লি: দেশের রাজধানীতে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৯৯.৫১ টাকায়। দেশের বাকি তিনটি মহানগরীর তুলনায় দিল্লিতেই পেট্রোলের দাম সবথেকে কম। সেখানে দাম বেড়েছে ৮৭ পয়সা।
আতঙ্কিত হয়ে কিনতে হবে না পেট্রোল ও ডিজেল, বার্তা কেন্দ্রের
আর সেই দাম বৃদ্ধির মধ্যেই পেট্রোল এবং ডিজেলের জোগান নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। কয়েকটি জায়গায় কালোবাজারির অভিযোগ উঠেছে। যদিও শুক্রবার রাতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে আশ্বস্ত করা হয়েছে যে ভারতের হাতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেল আছে। তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। অহেতুক বেশি জ্বালানি কিনে মজবুত করে রাখতে হবে না। দায়িত্বশীল হয়ে জ্বালানি কেনার আর্জি জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Petrol-Diesel Prices Hike in Kolkata: আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, ৯ দিনে বেড়ে গেল প্রায় ৫ টাকা! কলকাতায় কত খরচ?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe