Durgapur Industrial Project: দুর্গাপুরে কারখানা খুলছে শীঘ্রই! তাপস বললেন ‘বেঁচে থাকলে রতন টাটার পায়ে ধরতাম’
Durgapur Industrial Project: শিল্পমন্ত্রী তাপস রায় বললেন যে ‘বেঁচে থাকলে রতন টাটার পায়ে ধরতাম’। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিনের মধ্যেই দুর্গাপুরে কারখানার উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী।
Durgapur Industrial Project: আগামী মাসেই দুর্গাপুরে নয়া কারখানার উদ্বোধন করা হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। বুধবার বিধানসভায় ভাষণ দেওযার সময় দুর্গাপুরের শিল্পের বিকাশ নিয়ে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, আপনি দুর্গাপুরের বিষয়ে বলেছেন। আমরা দুর্গাপুরের উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করছি এবং সম্ভবত দুর্গাপুরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগস্টের মাঝামাঝি একটি প্ল্যান্টের উদ্বোধন করতে যাবেন।’ যদিও কোন কারখানার উদ্বোধন করা হবে, তা খোলসা করেননি শিল্পমন্ত্রী।

'তৃণমূল জিতলেে শিল্পপতিরা রাজ্য ছেড়ে যেতেন, জানিয়েছেন নিজেরাই'
তারইমধ্যে শিল্পমন্ত্রী দাবি করেছেন, প্রায় ১৫০ জন শিল্পপতি তাঁর সঙ্গে দেখা করেছেন। জানিয়েছেন যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়রা সরকার গড়তেন, তাহলে তাঁদের রাজ্য ছেড়ে চলে যেতে হত। কিন্তু বিজেপির সরকার গঠন হওয়ায় বেঁচে গিয়েছেন। বাংলায় শিল্প বিপ্লবে অংশগ্রহণ করতে চান তাঁরা। তাছাড়াও অন্যান্য শিল্পপতিদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। নিজেরাই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী।
‘বেঁচে থাকলে রতন টাটার পায়ে ধরতাম’, দাবি শিল্পমন্ত্রীর
সেই রেশ ধরে তিনি দাবি করেন, রাজ্য থেকে টাটাকে বিতাড়ন করার সিদ্ধান্ত মারাত্মক ভুল ছিল। রতন টাটা যদি বেঁচে থাকতেন, তাহলে তাঁর পা ধরে ক্ষমা চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্মের জন্য। তাঁর কথায়, ‘টাটার চলে যাওয়াটা নিশ্চয়ই দুঃখের। আমি তো বলেছি যে রতন টাটা বেঁচে থাকলে তাঁকে আমি পায়ে ধরে নিয়ে আসতাম। (এটা) মাথা হেঁট হওয়া নয়। বাংলার নবপ্রজন্ম এবং বাংলার শিল্পের জন্য আমি যাব (টাটাদের কাছে)।’
বিভিন্ন শিল্পগোষ্ঠীর যাবেন, জানালেন মন্ত্রী
তবে শুধু টাটা নয়, শিল্পের জন্য আদানি গোষ্ঠী, বিড়লা গোষ্ঠী-সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছে যাবেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি জানিয়েছেন, লাক্স কোজির কারখানার হাত ধরে পশ্চিমবঙ্গের শিল্পের বিকাশ-যাত্রা শুরু হয়েছে। যা আগামিদিনে আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। আর পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষভাবে গুরুত্ব আরোপ করছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


