Police at Abhishek Banerjee house: তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢুকল পুলিশ, ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী! কী হচ্ছে?

Police at Abhishek Banerjee house: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। রাত তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বাড়ির সামনে শালবনি থানার পুলিশ আসে। সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশ।

Published on: Jun 13, 2026, 07:32:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Police at Abhishek Banerjee house: গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছাল পুলিশ। সূত্রের খবর, রবিবার (ইংরেজি) রাত তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বাড়ির সামনে শালবনি থানার পুলিশ আসে। ঘটনাস্থলে রয়েছে কালীঘাট থানায় পুলিশও। ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। তবে কী কারণে পুলিশ এসেছে, তা এখনও স্পষ্ট নয়। কোন মামলার প্রেক্ষিতে পুলিশি অভিযান, সে বিষয়ে কিছু জানানো হয়নি আপাতত। তারইমধ্যে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে জানানো হয়েছে, কোলাপসিবল গেটের তালা ভেঙে ফেলে ভিতরে ঢুকেছে পুলিশ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

মমতা ক্ষমতাচ্যুত হতেই প্রবল চাপে পড়েছেন অভিষেক

এমনিতে রাজ্যে পালাবদলের পরে (মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে) প্রবল চাপে আছেন অভিষেক। উস্কানিমূলক ভাষণ থেকে বিধানসভার সই জালিয়াতি কাণ্ড- তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত চালাচ্ছে সিআইডি। প্রাথমিকভাবে তিনটি সমন এড়িয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন মেনে সই জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার তাঁকে সিআইডির সামনে হাজিরা দিতে হয়। সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ভবানী ভবনে। ফের ডাকা হয়েছে রবিবার (১৪ জুন)।

আরও পড়ুন: Suvendu on WB Law and Order: 'ধুলিয়ান মডেল চলবে না, ভাতটা টিপে দেখতে গিয়েছিল, কিন্তু…..', হুংকার শুভেন্দুর

রবিবারের পরে সোমবার ও মঙ্গলবারও তলব অভিষেককে

পরদিনই (সোমবার বা ১৫ জুন) আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর মঙ্গলবার (১৬ জুন) সিআইডি তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ ধরিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার তলব করা হয়েছে অভিষেককে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

দম ফেলার আগেই অভিষেকের বাড়িতে পুলিশ

সেই ত্রিফলা চাপের মধ্যেই রবিবার রাতে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ চলে এসেছে। কিন্তু কোন মামলার প্রেক্ষিতে সেই অভিযান চালানো হয়েছে, তা নিয়ে মুখে পুরোপুরি কুলুপ এঁটেছে পুলিশ। তবে ঘটনাস্থলে প্রচুর পুলিশ অফিসার রয়েছেন। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More