...
...
Next Story

Sarsuna Incident Accused Paraded: উলঙ্গ করে প্রেমিক, বাবাকে ঘুরিয়েছিল; প্রেমিকার বাবা-মামাকে খালি পায়ে ঘোরাল পুলিশ

Sarsuna Incident Accused Paraded: সরশুনায় খালি পায়ে ও খালি গায়ে ঘোরানো হল প্রেমিকার বাবা ও মামাকে।

Published on: Oct 27, 2026, 12:54:11 IST
Advertisement

Sarsuna Incident Accused Paraded: সরশুনা-কাণ্ডের তিন অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে খালি পায়ে ঘোরাল পুলিশ। গায়েও কোনও জামা ছিল না। স্রেফ হাফপ্যান্ট পরিয়ে কিশোরীর বাবা, মামা-সহ তিনজনকে ঘোরানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ঘটনার পুনর্নিমাণ করতে তিনজন ধৃতকে (বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন ওরফে ভুলু এবং পড়শি শংকর সাউ) এলাকায় আনা হয়। সেইসময় কোমরে দড়ি বেঁধে খালি পায়ে এবং খালি পায়ে ঘোরানো হয় তিনজনকে। যা দেখে স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘কর্মফল’ পেল অভিযুক্তরা।

সরশুনায় খালি পায়ে ও খালি গায়ে ঘোরানো হচ্ছে প্রেমিকার বাবা ও মামাকে।
সরশুনায় খালি পায়ে ও খালি গায়ে ঘোরানো হচ্ছে প্রেমিকার বাবা ও মামাকে।

সেই অভিযুক্তরা যে ‘কর্ম’ করেছে বলে দাবি করা হয়েছে, তাতে শিউরে উঠেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ। লজ্জায় হেঁট হয়ে গিয়েছিল মাথা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত রবিবার বেহালার সরশুনা এলাকার এক তরুণ এবং কিশোরী একান্তে বসে গল্প করছিলেন। তা দেখে ফেলেছিলেন কিশোরীর মামার এক বন্ধু।

আর সেই ‘অপরাধে’ তরুণ, তাঁর বাবা ও তাঁর বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। অভিযোগ উঠেছে, নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠতার 'অপরাধে' প্রাথমিকভাবে তরুণ এবং তাঁর বন্ধুকে তুলে আনা হয়। পরবর্তীতে তরুণের বাবাকেও আনা হয়। সেখানে বন্দুক দেখিয়ে তিনজনকে মারধর করার অভিযোগ ওঠে।

(বিস্তারিত পরে আসছে)

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks