Police Saluting TMC Candidate: তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট অতিরিক্ত পুলিশ সুপারের, 'দলদাস' খোঁচা বিজেপির
Police Saluting TMC Candidate: চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শাসকদল এবং প্রশাসনকে তোপ দেগেছে বিজেপি। পালটা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসও।
Police Saluting TMC Candidate: প্রথম দফার ভোট হয়ে গিয়েছে সেই ২৩ এপ্রিল। এই আবহে সেই আসনগুলিতে প্রার্থীদের নজর এখন স্ট্রংরুমগুলির ওপর। শাসক-বিরোধী উভয় পক্ষেরই অভিযোগ, ইভিএম বদলের চেষ্টা করা হতে পারে। এই পরিস্থিতিতে অনেক প্রার্থীই ভোট পাহারা দিতে স্ট্রংরুমে যাচ্ছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন। এরই মাঝে স্ট্রংরুমের বাইরে সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস পুলিশকে শাসিয়ে বিতর্ক তৈরি করেছিলেন সম্প্রতি। এই আবহে সব রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে স্ট্রংরুম ও গণনাকেন্দ্র সংক্রান্ত নিয়মাবলী নিয়ে বৈঠক করেন মালদায় জেলাশাসক এবং পুলিশ সুপার। সেখানেই তৃণমূলের প্রার্থীকে স্যালুট করতে দেখা যায় পুলিশ আধিকারিককে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। (আরও পড়ুন: 'বিভাজনের রাজনীতি... বাংলা ভাঙার চেষ্টা করা হতে পারে', বললেন কংগ্রেসের কানহাইয়া)

আরও পড়ুন: 'সেক্যুলারিজম নিপাত যাক' বলায় শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের আর্জি, কী বলল HC?
উল্লেখ্য, মালদা কলেজের স্ট্রংরুমে রাখা হয়েছে পাঁচটি বিধানসভা কেন্দ্রের ইভিএম, মালদা পলিটেকনিক কলেজে আছে সাতটি কেন্দ্রের ইভিএম। এই আবহে মালদা কলেজে এই বৈঠক করা হয় প্রার্থীদের সঙ্গে। সেখানেই চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। (আরও পড়ুন: চিৎপুরে ৪টি বন্দুক, ১১৪ রাউন্ড গুলি নিয়ে এসে ধরা পড়ল বিহারের শামিম আলম)
যদিও বিতর্কের আবহে তৃণমূলের যুক্তি, প্রাক্তন আইপিএস অফিসার হওয়ায় প্রসূনকে দেখে অভ্যাসবশতই ওই পুলিশকর্তা তাঁকে স্যালুট করে ফেলেছেন। যদিও বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল পুলিশ প্রশাসনকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে এনে ফেলেছে। যদিও ঘাসফুল শিবিরের পালটা যুক্তি, 'বর্তমানে নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছেন সমস্ত পুলিশ আধিকারিক।' তা সত্ত্বেও গেরুয়া শিবিরের দাবি, পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে, এই ঘটনাই তার প্রমাণ। বিজেপির অভিযোগ, প্রসূনবাবু প্রাক্তন আইপিএস হলেও বর্তমানে একটি রাজনৈতিক দলের প্রার্থী তিনি। তাঁকে পুলিশের এভাবে স্যালুট করা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


