Rain Forecast Update on 13th May: হালকা বৃষ্টি কলকাতায়, ভারী বর্ষণ বাংলার ৬ জেলায়, ঝড়ও হবে, 'খেল' দেখাবে আবহাওয়া
Rain Forecast Update on 13th May: আজ কলকাতার হালকা বৃষ্টি হতে পারে। তারইমধ্যে বাংলার ছ'টি জেলায় ভারী বৃষ্টি হবে। একটি জেলায় তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
Rain Forecast Update on 13th May: গরম কিছুটা বাড়লেও আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে আজ তাপমাত্রা নতুন করে অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। বরং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশপাশে।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝোড়ো হাওয়া বইবে আজ
তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অল্পবিস্তর বৃষ্টি হবে। অধিকাংশ জেলায় একেবারে হাতেগোনা অংশে বৃষ্টি হতে পারে। বাকি অংশ শুষ্ক থাকবে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ও উঠবে। সেজন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ভাসবে উত্তরবঙ্গ, জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গে অবশ্য সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে আজ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেইসঙ্গে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে। জলপাইগুড়ির একটি বা দুটি অংশে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন: RG Kar Case: 'দেশের মানুষ তাকিয়ে...,' আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, কেন?
সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


