LPG Cylinder Prices Drop in August: অগস্টের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমল। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (রেস্তোরাঁ বা হোটেলে রান্না বা বাণিজ্যিক কারণে ব্য়বহৃত গ্যাস সিলিন্ডার) দাম ২০৯ টাকা কমে গিয়েছে। ফলে যে সিলিন্ডার কলকাতায় প্রায় ৩,১০০ টাকায় বিকোচ্ছিল জুলাইয়ে, সেটা ৩,০০০ টাকার নীচে নেমে গেল। আবার দিল্লিতে প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০২ টাকা কমে গিয়েছে বলে সূত্রের খবর।
অগস্টে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

১) কলকাতা: আজ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ২,৮৭২.৫ টাকা। যে দামটা জুলাইয়ে ৩,০৮১.৫ টাকায় পৌঁছে গিয়েছিল।
২) দিল্লি: রাজধানীতে আবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ২,৭২৮ টাকা। জুলাইয়ে সেই দাম ২,৯৩০ টাকা ছিল।
মে'র লাফের পরে জুলাইয়ে কমেছিল দাম
আসলে গত মাসেও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। ইরান ও আমেরিকার যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ-পর্ব মিটে যাওয়ার পরে গত মে'তে একধাক্কায় প্রায় ১,০০০ টাকা দাম বাড়ানো হয়েছিল। তারপর কিছুটা দাম বেড়েছিল জুনেও। জুলাইয়ে কলকাতায় সিলিন্ডারপিছু দাম কমেছিল ১৭৪ টাকা। আর এবার মহানগরীতে ২০৯ টাকা কমানো হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
২০২৫ সালের অগস্ট থেকে এবার অগস্টে দাম কত বেড়েছে?
{{/usCountry}}২০২৫ সালের অগস্ট থেকে এবার অগস্টে দাম কত বেড়েছে?
{{/usCountry}}ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, গত বছর অগস্টের থেকে ২০২৬ সালের অগস্টে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ১,৩৫০ টাকা।
১) ২০২৬ সালের জুন: ৩,২৫৫.৫ টাকা।
২) ২০২৬ সালের মে: ৩,২০২ টাকা।
৩) ২০২৬ সালের এপ্রিল: ২,২০৮ টাকা।
৪) ২০২৬ সালের ৭ মার্চ: ১,৯৯০ টাকা।
৫) ২০২৬ সালের ১ মার্চ: ১,৮৭৫.৫ টাকা।
৬) ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি: ১,৮৪৪.৫ টাকা।
৭) ২০২৬ সালের ১ জানুয়ারি: ১,৭৯৫ টাকা।
৮) ২০২৫ সালের ১ ডিসেম্বর: ১,৬৮৪ টাকা।
৯) ২০২৫ সালের ১ নভেম্বর: ১,৬৯৪ টাকা।
১০) ২০২৫ সালের ১ অক্টোবর: ১,৭০০.৫ টাকা।
১১) ২০২৫ সালের ১ সেপ্টেম্বর: ১,৬৮৪ টাকা।
১২) ২০২৫ সালের অগস্ট: ১,৭৩৪.৫ টাকা।