Siliguri-Thakurganj rail line doubling: চিকেনস নেক ‘শক্ত’ হবে আরও, ৯১৬ কোটির কাজে অনুমোদন রেলের, বিশাল লাভ শিলিগুড়ির
Siliguri-Thakurganj rail line doubling: উত্তরবঙ্গে বড় রেল প্রকল্পে অনুমোদন দিল রেল মন্ত্রক। আর তার ফলে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে। চিকেনস নেকের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন সাংসদ।
Siliguri-Thakurganj rail line doubling: শিলিগুড়ি-ঠাকুরগঞ্জ লাইন ডাবলিংয়ের কাজের জন্য ৯১৬.১৮ কোটি টাকা বরাদ্দ করল রেল মন্ত্রক। যে প্রকল্পের কাজ শেষ হলে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে। সেইসঙ্গে চিকেনস নেক এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি জানিয়েছেন, এখন আলুবাড়ি-ঠাকুরগঞ্জ রেললাইন ডাবলিংয়ের যে কাজ চলছে, সেটাকে শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

বাগডোগরা, নকশালবাড়ির মতো স্টেশনের লাভ হবে
সেই প্রকল্পের বিষয়ে দার্জিলিঙের বিজেপি সাংসদ বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ডাবলিং কাজের জন্য ৯১৬.১৮ কোটি টাকা মঞ্জুর করেছে রেল মন্ত্রক। এখন আলুবাড়ি রোড-ঠাকুরগঞ্জ রেললাইন ডাবলিংয়ের যে কাজ চলছে, সেটাকে শিলিগুড়ি জংশন পর্যন্ত সম্প্রসারিত করবে। সেই প্রকল্পের আওতায় চলে আসবে বাগডোগরা, নকশালবাড়ি ও অধিকারী-সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশন।’
'শিলিগুড়ি-তরাই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প'
তিনি আরও বলেন, ‘শিলিগুড়ি-তরাই অঞ্চলের জন্য এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই প্রকল্পের ফলে রেলের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, লেট কম হবে এবং সার্বিকভাবে যাত্রী ও পণ্য পরিবহণ ব্যবস্থাকে উন্নত করবে। এই গুরুত্বপূর্ণ অংশে দ্বিতীয় লাইন যুক্ত করার মাধ্যমে আমাদের অঞ্চলের রেল নেটওয়ার্কের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে এই গুরুত্বপূর্ণ অংশে ট্রেন চলাচল আরও মসৃণ ও দ্রুততর হবে। আরও বড় কথা হল, এর মাধ্যমে আমাদের অঞ্চলে আরও বেশি সংখ্যক ট্রেন চালু করা সম্ভব হবে।’
'চিকেনস নেকের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে'
সেইসঙ্গে দার্জিলিঙের বিজেপি সাংসদ বলেন, ‘উন্নত পরিকাঠামো এবং ৯১৬.১৮ কোটি টাকার বিশাল বিনিয়োগ আমাদের অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেনস নেক এলাকায় এটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন ঘটাবে। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


