...
...
Next Story

WB Rain-Kalbaisakhi Forecast: শুক্র-শনিতে বাংলায় ঝড়-বৃষ্টি, ৭০ কিমিতে কালবৈশাখী ৫ জেলায়, শিলাবৃষ্টি কোথায়?

শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গে ফের ঝড়-বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পাঁচটি জেলায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড় উঠতে পারে অন্যান্য জেলায়। শিলাবৃষ্টি কোথায় হবে?

Published on: Mar 18, 2026, 17:11:51 IST
Advertisement

আগামী শুক্রবার এবং শনিবার ফের পশ্চিমবঙ্গের প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হল। কালবৈশাখীর সময় কোনও কোনও জেলায় ঝড়ের বেগ ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে। তাছাড়াও জেলাভিত্তিতে কোথাও কোথাও ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়। সেই পরিস্থিতিতে আপাতত গরম বাড়ছে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রার (দিনের তাপমাত্রা) বিশেষ পরিবর্তন হবে না। পরবর্তী দু'দিনে পারদ পড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কবে কবে ঝড়-বৃষ্টি হবে?

শুক্র-শনিতে বাংলায় ঝড়-বৃষ্টি, ৭০ কিমিতে কালবৈশাখীও উঠবে কয়েকটি জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
শুক্র-শনিতে বাংলায় ঝড়-বৃষ্টি, ৭০ কিমিতে কালবৈশাখীও উঠবে কয়েকটি জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

১) বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সেইসঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তারইমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: WB Govt Employees DA Arrear: বকেয়া DA সবাই পাবেন? ধোঁয়াশার মধ্যেই বড় পদক্ষেপ, দেওয়া হল ‘১০ লাখের’ হুঁশিয়ারি!

সেদিনই ঝড়ের জন্য ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। আর কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি।

৪) রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৫) সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের কোন জেলায় কবে কবে ঝড়-বৃষ্টি হবে?

১) বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ও উঠবে। তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

আরও পড়ুন: Supreme Court on Mamata in IPAC Case: 'মুখ্যমন্ত্রী যা করেছেন, তা অনভিপ্রেত', আইপ্যাক মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

২) শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে হতে পারে শিলাবৃষ্টি। সেজন্য ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

তাছাড়া কোচবিহার এবং কালিম্পঙে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কারণ সেখানে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৩) শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িকে। ওই দুটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ডাইনোসরের আগে থেকে পৃথিবীতে আছে এই মাছগুলি! এর মধ্যে একটি তো সকলেরই চেনা

৪) রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের জন্য সেদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে।

৫) সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি দুটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

৬) মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe