Rain Forecast in Kolkata till 7th June: বৃষ্টি হতে পারে আজ, রাতের গরম আরও বাড়ল, আগের শুক্রবারের মতোই এবারও ঝড় কলকাতায়?

Rain Forecast in Kolkata till 7th June: আজ বৃষ্টি হতে পারে কলকাতায়। কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তাছাড়া আগের সপ্তাহের মতো এই সপ্তাহে ঝড় হবে কলকাতায়? আগামী সপ্তাহখানেক কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published on: Jun 2, 2026, 07:41:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rain Forecast in Kolkata till 7th June: কিছুটা আশা রয়েছে। কিন্তু সোমবারের মতোই বিকেল-সন্ধ্যা হতে-হতে তা নিরাশায় পরিণত হওয়ারও আশঙ্কা আছে। আসলে আজ (মঙ্গলবার) বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। তবে বৃষ্টির তেমন দাপট থাকবে না। সোমবারও এরকম অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি। মঙ্গলবারও তার পুনরাবৃত্তি হতে পারে। আর সেই পরিস্থিতিতে ভ্যাপসা গরমে কষ্ট হবে কলকাতার।

গত শুক্রবারের মতো ওরকম ঝড়-বৃষ্টি এখনই হচ্ছে না কলকাতায়। (ছবি সৌজন্যে পিটিআই)
গত শুক্রবারের মতো ওরকম ঝড়-বৃষ্টি এখনই হচ্ছে না কলকাতায়। (ছবি সৌজন্যে পিটিআই)

সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল কলকাতার, দিনে কীরকম হবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়েছে। সোমবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেটা বেড়ে ২৮.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে বেশি। আর রাতে যখন রেহাই মিলছে না, তখন দিনে তো সেই আশা করা যেন 'অপরাধের' মতো হয়ে দাঁড়িয়েছে। বরং আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন: Suvendu on Annapurna Yojana Form: মাসেই ৪৫০০০০০০০০ টাকা লুঠ, অন্নপূর্ণা যোজনায় ১২ পাতার ফর্মের কারণ বললেন শুভেন্দু

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

আজ কলকাতার মতোই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। কোনও জেলায় ঝড়ের সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: WB Underground Power Line: ঘূর্ণিঝড়েও কারেন্ট থাকবে! বারুইপুর, চন্দননগর-সহ ৪ শহরে কাজ শেষ, আসানসোল-শিলিগুড়িতে কবে?

আগামী কয়েকদিনে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আগামী রবিবার পর্যন্ত কলকাতায় সেরকম স্বস্তিদায়ক ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ আগের সপ্তাহে যেমন শুক্রবার ঝড়-বৃষ্টি হয়ে কলকাতার আবহাওয়ার মোড় ঘুরে গিয়েছিল, সেরকম হবে না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ঝড়ের তো কোনওরকমই সতর্কতা জারি করা হয়নি। সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More