Suvendu on Annapurna Yojana Form: মাসেই ৪৫০০০০০০০০ টাকা লুঠ, অন্নপূর্ণা যোজনায় ১২ পাতার ফর্মের কারণ বললেন শুভেন্দু

Suvendu on Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার ফর্মে এত পাতা কেন? তা নিয়ে মুখ খুললে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা লুঠ করা হয়েছে। যাঁরা লুঠ করেছেন, তাঁদের ধরা হবে।

Published on: Jun 1, 2026, 14:27:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Suvendu on Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ১২ পাতার ফর্ম দেওয়া হয়েছে কেন? সেই কারণ ব্যাখ্যা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কমপক্ষে ৩০ লাখ ভুয়ো নামের হদিশ মিলেছে। প্রতি মাসে সেইসব অ্যাকাউন্টে টাকা জমা পড়ত। সেই হিসাবে এক মাসেই ৪৫০ কোটি টাকা (৪৫০,০০,০০,০০০ টাকা) লুঠ করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ২২টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরা আসলে পুলিশ। মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী তুহিনা চালাতেন ১৫টি অ্যাকাউন্ট। তারিকুল রহমানের ছ'টি অ্যাকাউন্ট ছিল। একটি অ্যাকাউন্ট রাকিবুল শেখের ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

কাউকে ছাড়ব না, হুংকার দিলেন মুখ্যমন্ত্রী

তিনি বলেছেন, ‘অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন (লক্ষ্মীর ভান্ডারের টাকা)। তার সঙ্গে-সঙ্গে এমন হাজার-হাজার তৃণমূল নেতা (যাঁরা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না) আছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুঠ করেছেন। সেটাও আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না। আমরা ডিজিপিকে বলেছি সিট গঠন করতে। যেহেতু অর্থ সংক্রান্ত ব্যাপার আছে, তাই আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় ওই সব মামলা ট্রান্সফার করার নির্দেশ দিয়েছি।’

আরও পড়ুন: RG Kar Protester to Abhishek Banerjee: 'চিকিৎসার দরকার হলে বলবেন, বিনা পয়সায়….', অভিষেককে খোঁচা RG কর আন্দোলনের ‘মুখ’-র

তৃণমূল স্তর থেকে ক্র্যাকডাউন, হুংকার শুভেন্দুর

সেইসঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লাখ ভুয়ো লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। ৩০ লাখ গুণিতক ১,৫০০ টাকা হিসাব করেন, তাহলে জনগণের কত হাজার কোটি টাকা কীভাবে এরা লুঠ করেছে, কীভাবে তৃণমূল কংগ্রেস লুঠ করেছে, এটা তার প্রমাণ। একেবারে তৃণমূল স্তর থেকে ওদের ধরা হবে (ক্র্যাকডাউন করা হবে)।’

আরও পড়ুন: WB Ministers district-wise breakdown: প্রায় ২৭% মন্ত্রীই উত্তরবঙ্গের, কোন জেলা পেল কজন? কলকাতাকে 'ড্র করালেন' শুভেন্দু

ঢেঁড়স তো টিপে দেখেন, যুক্তি শুভেন্দুর

সেই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যাতে কোনও অবৈধ প্রাপক না থাকে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, খাতায়কলমে ১২ পৃষ্ঠার ফর্ম হলেও আদতে তিনটি পূরণ করতে হচ্ছে। তাছাড়াও বাজারে ঢেঁড়স কিনতে গেলে তো টিপে দেখেন সবাই। আর জনগণের করের টাকায় যখন অন্নপূর্ণা যোজনা চালানো হচ্ছে, তখন তো সেটা করতেই হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More