WB Ministers district-wise breakdown: প্রায় ২৭% মন্ত্রীই উত্তরবঙ্গের, কোন জেলা পেল কজন? কলকাতাকে 'ড্র করালেন' শুভেন্দু

WB Ministers district-wise breakdown: উত্তরবঙ্গ থেকে কারা কারা মন্ত্রী হলেন? কোন জেলা থেকে কতজন মন্ত্রী হলেন? কোন কোন বিধানসভা মন্ত্রী পেল? আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পরে সেই পরিসংখ্যান দেখে নিন। বাজিমাত করল কোন জেলা?

Published on: Jun 1, 2026, 12:31:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Ministers district-wise breakdown: চারজন পূর্ণমন্ত্রী পেল উত্তর ২৪ পরগনা। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় মোট ১৯ জন পূর্ণমন্ত্রী আছেন (শুভেন্দু অধিকারীকে ধরে)। তাঁদের মধ্যে চারজনই হলেন উত্তর ২৪ পরগনার। কলকাতা, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার এবং বীরভূম পেয়েছে দু'জন করে পূর্ণমন্ত্রী। আর পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী ধরলে উত্তরবঙ্গ পেল ১১ জন মন্ত্রী (মোট মন্ত্রীর সংখ্যা ৪১ জন)। অর্থাৎ ২৬.৮২ শতাংশ মন্ত্রী পেল উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার পেয়েছে চার মন্ত্রী। উত্তর দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং দু'জন করে মন্ত্রী পেয়েছে। মালদার একজন মন্ত্রী হয়েছেন। কলকাতা আবার তিনজন মন্ত্রী পেয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (পূর্ব মেদিনীপুরের ছেলে) খাতায়কলমে কলকাতার ভবানীপুরের বিধায়ক। ফলে কলকাতা চারজনকে পেয়েছে বলাই যায়।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে স্বাক্ষর উত্তরবঙ্গের অন্যতম মুখ শংকর ঘোষের।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে স্বাক্ষর উত্তরবঙ্গের অন্যতম মুখ শংকর ঘোষের।

কোন বিধানসভা ও জেলা পেল কতজন পূর্ণমন্ত্রী?

১) দিলীপ ঘোষ: খড়্গপুর সদর (পশ্চিম মেদিনীপুর)।

২) অগ্নিমিত্রা পাল: আসানসোল দক্ষিণ (পশ্চিম বর্ধমান)।

৩) নিশীথ প্রামাণিক: মাথাভাঙা (কোচবিহার)।

৪) অশোক কীর্তনিয়া: বনগাঁ উত্তর (উত্তর ২৪ পরগনা)।

৫) ক্ষুদিরাম টুডু: রানিবাঁধ (বাঁকুড়া)।

৬) স্বপন দাশগুপ্ত: রাসবিহারী (কলকাতা)।

৭) অর্জুন সিং: নোয়াপাড়া (উত্তর ২৪ পরগনা)।

৮) গৌরীশংকর ঘোষ: মুর্শিদাবাদ (মুর্শিদাবাদ)।

৯) অরূপকুমার দাস: সিঙ্গুর (হুগলি)।

১০) দুধকুমার মণ্ডল: ময়ূরেশ্বর (বীরভূম)।

১১) শারদ্বত মুখোপাধ্যায়: বিধাননগর (উত্তর ২৪ পরগনা)।

১২) কল্যাণ চক্রবর্তী: খড়দা (উত্তর ২৪ পরগনা)।

১৩) অজয়কুমার পোদ্দার: কুলটি (পশ্চিম বর্ধমান)।

১৪) দীপক বর্মন: ফালাকাটা (আলিপুরদুয়ার)।

১৫) তাপস রায়: মানিকতলা (কলকাতা)।

১৬) মনোজকুমার ওঁরাও: কুমারগ্রাম (আলিপুরদুয়ার)।

১৭) শংকর ঘোষ: শিলিগুড়ি (দার্জিলিং)।

১৮) জগন্নাথ চট্টোপাধ্যায়: সিউড়ি (বীরভূম)।

আরও পড়ুন: Riju Dutta on Abhishek attack: মুখের কারণেই মার খান অভিষেক, দাবি ১ মাস আগে TMC-তে থাকা নেতার, ‘১০০০-১৫০০ লাশ…’

প্রতিমন্ত্রীরা কোন জেলার ও কোন বিধানসভার প্রতিনিধি?

১) জুয়েল মুর্মু: হবিবপুর (মালদা)।

২) আনন্দময় বর্মন: মাটিগাড়া-নকশালবাড়ি (দার্জিলিং)।

৩) অশোক দিন্দা: ময়না (পূর্ব মেদিনীপুর)।

৪) শান্তনু প্রামাণিক: ভগবানপুর (পূর্ব মেদিনীপুর)।

৫) উমেশ রাই: হাওড়া উত্তর (হাওড়া)।

৬) পূর্ণিমা চক্রবর্তী: শ্যামপুকুর (কলকাতা)।

৭) কৌশিক চৌধুরী: রায়গঞ্জ (উত্তর দিনাজপুর)।

৮) দিবাকর ঘরামি: সোনামুখী (বাঁকুড়া)।

৯) কলিতা মাজি: আউসগ্রাম (পূর্ব বর্ধমান)।

১০) গার্গী দাস ঘোষ: কান্দি (মুর্শিদাবাদ)।

১১) দীপঙ্কর জানা: কাকদ্বীপ (দক্ষিণ ২৪ পরগনা)।

১২) সুমনা সরকার: বলাগড় (হুগলি)।

১৩) হরেকৃষ্ণ বেরা: তমলুক (পূর্ব মেদিনীপুর)।

১৪) বিশাল লামা: কালচিনি (আলিপুরদুয়ার)।

১৫) মৌমিতা বিশ্বাস মিশ্র: বর্ধমান দক্ষিণ (পূর্ব বর্ধমান)।

১৬) নাদিয়ার চাঁদ বাউরি: পারা (পুরুলিয়া)।

১৭) বিরাজ বিশ্বাস: করণদিঘি (উত্তর দিনাজপুর)।

১৮) ভাস্কর ভট্টাচার্য: শ্রীরামপুর (হুগলি)।

১৯) অমিয় কিস্কু: নয়াগ্রাম (ঝাড়গ্রাম)।

আরও পড়ুন: Rain Forecast in Kolkata Today: ঝড় থামতেই ৫ ডিগ্রি চড়ল পারদ, গরমে জ্বলবে কলকাতা! বৃষ্টি কি রেহাই দেবে আজ?

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পেল কোন বিধানসভা ও জেলা?

১) মালতী রাভা রায়: তুফানগঞ্জ (কোচবিহার)।

২) রাজেশ মাহাতো: গোপীবল্লভপুর (ঝাড়গ্রাম)।

৩) ইন্দ্রনীল খাঁ: বেহালা পশ্চিম (দক্ষিণ ২৪ পরগনা)।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More