...
...
Next Story

WB Rain Forecast till 13th March: রবিতে ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সোম থেকে আরও বাড়বে, ৪০ কিমি ঝড় উঠবে কোথায়?

রবিবার ঝড়-বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ওড়িশার উপরে যে ঘূর্ণাবর্ত আছে, সেটার সঙ্গে এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এমনকী একাধিক জেলায় ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

Published on: Mar 7, 2026, 22:17:01 IST
Advertisement

রবিবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হবে। আবহবিদরা জানিয়েছেন, ওড়িশার উপরে যে ঘূর্ণাবর্ত আছে, সেটার সঙ্গে এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এমনকী একাধিক জেলায় ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?

রবিবার ঝড়-বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রবিবার ঝড়-বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১) রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলার (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

২) সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টি হবে। তবে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা বেশি অংশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

৩) মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৪) বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

আরও পড়ুন: NZ Captain on T20 World Cup 2026 Final: ১৯ নভেম্বরের ‘অভিশাপ’ উস্কে দিলেন NZ অধিনায়ক, অনুভব করতে চান কামিন্সের 'রোমাঞ্চ'

উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভিজবে কয়েকদিনে?

১) রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সেইসঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

২) সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৩) বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃষ্টি হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি তিনটি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।

৪) বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Mamata on President Murmu's allegation: 'রাষ্ট্রপতিকে পলিটিক্স বেচতে পাঠিয়েছে BJP, ট্র্যাপড উনি', মুর্মুকে পালটা মমতার

কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইবে?

১) সোমবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: SKY on T20 World Cup 2026 Final: 'সবাই একই লাইন মুখস্থ করে ঝাড়ছে', ফাইনালের আগে NZ অধিনায়ককে পালটা তোপ সূর্যের

৩) রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং; সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৪) বুধবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe