...
...
Next Story

Durga Puja 2026 Day-Wise Rain Forecast: আজকের বৃষ্টিই কি আবহাওয়ার ভোল বদলের ইঙ্গিত? পুজোর কবে কোন জেলা ভিজবে? রইল তালিকা

Durga Puja 2026 Day-Wise Rain Forecast: চতুর্থীতে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আর সেটাই কি আবহাওয়ার ভোল পালটে দিল? পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী (দু'দিন), অষ্টমী, নবমী এবং দশমীতে পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।

Published on: Oct 14, 2026, 17:31:09 IST
Advertisement

Durga Puja 2026 Day-Wise Rain Forecast: আজকের বৃষ্টিই কি আবহাওয়ার ভোল বদলের ইঙ্গিত দিয়ে গেল? চতুর্থীর দুপুরের দিকে একাধিক জায়গায় বৃষ্টির পরই অনেকের মনে সেই প্রশ্নটা দানা বাঁধতে শুরু করেছে। আজ দুপুরের দিকে ঠাকুর দেখতে বেরিয়ে আচমকা বৃষ্টির মুখে পড়েন অনেকে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এবং দশমীতেও কি পরিস্থিতি সেরকম হবে? পঞ্চমী থেকে একাদশমী পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলায় কবে কীরকম আবহাওয়া থাকবে? তা দেখে নিন।

দক্ষিণবঙ্গে পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?

চতুর্থীতে কলকাতায় বৃষ্টি। (ছবি সৌজন্যে এএনআই)
চতুর্থীতে কলকাতায় বৃষ্টি। (ছবি সৌজন্যে এএনআই)

১) পঞ্চমীতে (১৫ অক্টোবর) দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ন'টি জেলার (হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

২) ষষ্ঠীতে (১৬ অক্টোবর) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে।

আরও পড়ুন: Railways Employees Bonus and PWD Pension: পুজোয় ১৭,৯৫১ টাকার বোনাস, জন্ম থেকেই পেনশন- একগুচ্ছ সুখবর মিলল, কাদের লাভ?

৪) সপ্তমীর দ্বিতীয় দিন (১৮ অক্টোবর) থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। রবিবার (১৮ অক্টোবর), অষ্টমী (১৯ অক্টোবর), নবমী (২০ অক্টোবর), দশমী (২১ অক্টোবর) এবং একাদশী (২২ অক্টোবর) দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

আরও পড়ুন: Beer Export from Bengal: বাংলায় ‘বিয়ার’ তৈরি করে বিদেশে রফতানি করা হবে! ডাচদের থেকে প্রস্তাব পেল রাজ্য

উত্তরবঙ্গে পুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

১) পঞ্চমীতে (১৫ অক্টোবর) উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।

২) ষষ্ঠীতে (১৬ অক্টোবর) দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।

৩) সপ্তমীর প্রথম দিনে (১৭ অক্টোবর) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।

আরও পড়ুন:

৪) সপ্তমীর দ্বিতীয় দিনে (১৮ অক্টোবর) দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আর জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।

৫) অষ্টমী, নবমী, দশমী এবং একাদশী উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks