আজকের দিনটা, তারপর কালকের দিনটা - এই দেড়টা দিন কাটিয়ে ফেললেই এই ভ্যাপসা ও মারাত্মক গরম থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলা-জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে। বিশেষত সপ্তাহের শেষে এবং পরের সপ্তাহের গোড়ায় ঝড়-বৃষ্টির দাপট থাকবে। আগামী সপ্তাহের গোড়াতেই ছ'টি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কোথায় বেশি বৃষ্টি হবে?
১) শনিবার দক্ষিণবঙ্গের ছ'টি জেলার (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উঠবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
আরও পড়ুন: HS Semester Exam Future: উচ্চমাধ্যমিকের সেমেস্টার প্রথা বাতিল হয়ে যাচ্ছে?
২) রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঝোড়ো হাওয়ার কারণে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
কোন কোন জেলায় ৬০ কিমিতে ঝড় উঠবে?
৩) সোমবার ঝড়ের প্রাবল্য বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সার্বিকভাবে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৪) মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।
বুধবার থেকে কমে বৃষ্টির দাপট
৫) বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।