Heavy Rain Forecast in South Bengal: ঝমঝমিয়ে বৃষ্টি এবং মেঘের জোরালো গর্জনে বুধবার ঘুম ভাঙল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল-সকাল আকাশ কালো করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার মতো জেলায় বৃষ্টি নেমেছে। যে ধারাটা অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে আজ, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কমে যাবে।
৫ জেলায় ভারী বৃষ্টি হবে আজ, জেলায়-জেলায় ঝড়

১) আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) সেইসঙ্গে ছ'টি জেলার (উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য।
৩) পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেই পরিস্থিতিতে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির দাপট বাড়বে বৃহস্পতিবার, ২ জেলায় কমলা সতর্কতাও
১) বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}১) বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই সাতটি জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৪) বুধবারের মতোই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায়।
আরও পড়ুন: ‘আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, তাও এবছর পাইনি, নিশ্চয় বিজেপির..’, খরচ প্রসঙ্গে সরব ক্ষুব্ধ মমতা
বৃষ্টির দাপট কিছুটা কমবে শুক্রবার, তবে ৫ জেলায় ভারী বর্ষণ
১) শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই পাঁচটি জেলায়।
২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৩) দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। তাই প্রতিটি জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।