...
...
Next Story

Rain Forecast on 29th April: ভারী বৃষ্টি, ৭ জেলায় ৬০ কিমিতে ঝড়- আজ থেকে আবহাওয়ার মোড় ঘুরে গেল দক্ষিণবঙ্গে

Rain Forecast on 29th April: আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে দুটি জেলায়। আবার সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ কোন জেলার আবহাওয়া কেমন থাকবে?

Published on: Apr 29, 2026 09:54 AM IST
Advertisement

Rain Forecast on 29th April: সকাল-সকাল বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের জেলায়। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড়-বৃষ্টি হবে। প্রতিটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে।

আরও পড়ুন: Kolkata girl shines in Math Olympiad: অঙ্কের অলিম্পিয়াডে ইতিহাস ভারতের, দলে কলকাতার ১৬ বছরের শ্রীময়ীও, গর্ববোধ মোদীর

কোন জেলায় ঝড়ের বেগ কতটা থাকবে?

১) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং নদিয়ায় ভোটগ্রহণ চলছে। অর্থাৎ যে জেলাগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে পাঁচটিতেই ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইবে।

২) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ কিছুটা কম থাকবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন: Aadhaar Card Latest Update: আধার কার্ডে নয়া সুবিধা! গুগল ওয়ালেটে কীভাবে সেভ করবেন? রইল পুরো প্রক্রিয়া

এখনই কয়েকটি জেলায় সতর্কতা জারি

তারইমধ্যে কলকাতা, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল ৮ টা ৫০ মিনিট থেকে পরবর্তী দু'ঘণ্টা থেকে তিন ঘণ্টায় ওই তিন জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দমকা হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি থাকবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe