Weather Forecast till 26th Novemver: যতটা গর্জেছিল, ততটা বর্ষায়নি ঘূর্ণিঝড় আকভান। তারপরও নভেম্বরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভালোমতো বৃষ্টি হল। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামিকাল থেকেই উন্নতি হবে আবহাওয়ার। আর তারপর আকাশ মেঘমুক্ত হলেই সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে অবশ্য আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি বৃষ্টি হল?

১) কল্যাণী (নদিয়া) : ৯১.৮ মিমি
২) কলাইকুন্ডা (পশ্চিম মেদিনীপুর): ৮৯.৮ মিমি
৩) আমতা (হাওড়া): ৮৮.৩ মিমি
৪) ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা): ৮৪.৮ মিমি
৫) কাঁথি (পূর্ব মেদিনীপুর): ৮৩ মিমি
৬) মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর): ৭৪.৬ মিমি
৭) ডি.পি.ঘাট (ঝাড়গ্রাম): ৭৩.৮ মিমি
৮) হরিণখোলা (হুগলি): ৭২.৪ মিমি
৯) মোহনপুর (পশ্চিম মেদিনীপুর): ৬৯.৪ মিমি
১০) পিটিও তারকেশ্বর (হুগলি): ৬৮.৪ মিমি
১১) মেদিনীপুর (সি.ডব্লিউ.সি) (পশ্চিম মেদিনীপুর): ৬৮.২ মিমি
১২) উলুবেড়িয়া (হাওড়া): ৬৭.৮ মিমি
১৩) খড়্গপুর (পশ্চিম মেদিনীপুর): ৬৬.০ মিমি
১৪) বসিরহাট (উত্তর ২৪ পরগনা): ৬৫.২ মিমি
১৫) ঝাড়গ্রাম (পিটিও) (ঝাড়গ্রাম): ৬৫.২ মিমি
১৬) সল্টলেক (উত্তর ২৪ পরগনা): ৬৩.১ মিমি
১৭) আলিপুর (কলকাতা): ৫১.৬ মিমি
এই ১ সপ্তাহ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
১) আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
{{/usCountry}}১) আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
{{/usCountry}}২) রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।
৩) মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
১) আগামিকাল মালদা এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে উত্তর দিনাজপুরের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।
৩) মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।
কবে থেকে পারদ পড়বে দক্ষিণবঙ্গে?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চারদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যাবে। অর্থাৎ মঙ্গলবার থেকে পারদ পতন হবে।