WB Rain Forecast till 14th March: সোমে বাংলার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড়ের সতর্কতা ১৫টিতে, কতদিন চলবে?
সোমবার পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের কমপক্ষে ১৫টি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোমবার পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কয়েকটি জেলার বেশি অংশে বৃষ্টি হবে। কয়েকটি জেলায় তুলনামূলক কম জায়গায় হবে বৃষ্টি। তারইমধ্যে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ১৫টি জেলায়। তবে সেখানেই থামছে না। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কবে কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে?
১) সোমবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২) মঙ্গলবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে।
৩) বুধবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি ১০টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
৪) বৃহস্পতিবার থেকে বৃষ্টি থেমে যাবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
১) সোমবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
২) মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
৩) দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
৪) বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আর শুক্রবার উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৫) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে?
১) সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
২) মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) বুধবার জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। সেই জেলার পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
৪) সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে।
৫) মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











