...
...
Next Story

Rajarhat-Newtown Result Update: ব্যবধান ৩২৩! রাত পার হলেও রাজারহাট-নিউটাউন আসনের ভোটের ফল গোষণা হল না

Rajarhat-Newtown Result Update: নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, সেই আসনের শেষ রাউন্ডের গণনা এখনও হয়নি। সেই আসনটি হল রাজারহাট-নিউটাউন। এখানে তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের মধ্যে ভোটের ফারাক মাত্র ৩২৩।

Published on: May 05, 2026 08:09 AM IST
Advertisement

Rajarhat-Newtown Result Update: বাংলায় ২০০ পার করে ক্ষমতায় আসছে বিজেপি। তবে পালাবদলের অঙ্কটা এত বিপুল দেখালেও জায়গায় জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি এবং তৃণমূলের। তবে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আটকে রয়েছে ৮০টি আসনে। এছাড়া একটি আসনে তারা এগিয়ে আছে। তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, সেই আসনের শেষ রাউন্ডের গণনা এখনও হয়নি। সেই আসনটি হল রাজারহাট-নিউটাউন। এখানে তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের মধ্যে ভোটের ফারাক মাত্র ৩২৩। রিপোর্ট অনুযায়ী, এখানে ভোটের পুনরায় গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালট এবং ইভিএমের তিন রাউন্ডের পুনরায় গণনা শুরু হয়েছে। (আরও পড়ুন: লাখ ভোটের বেশি ব্যবধানে ১টি আসনে জয়ী BJP, ৯০০০০-এর ফারাক ২টিতে, TMC-র সবচেয়ে বড় জয় মেটিয়াবুরুজে)

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, রাজারহাট-নিউটাউন আসনে শেষ রাউন্ডের গণনা এখনও হয়নি। (AP)
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, রাজারহাট-নিউটাউন আসনে শেষ রাউন্ডের গণনা এখনও হয়নি। (AP)

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, রাজারহাট-নিউটাউন আসনে তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় ১৭ রাউন্ড গণনা শেষে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ২৫০টি ভোট। আর ১৭ রাউন্ড পরে বিজেপির পীযূষ কানোড়িয়ার ঝুলিতে গিয়েছে ১ লাখ ৫ হাজার ৯২৭ ভোট। এই আবহে দুই প্রার্থীর মধ্যে ফারাক খুবই কম। এই আসনে আবার সিপিএমের সপ্তর্ষি দেব পেয়েছেন ৩২ হাজার ২৪৫ ভোট। কংগ্রেসের শেখ নিজামউদ্দিন পেয়েছন ১৮৭৮ ভোট। অর্থাৎ, কংগ্রেস ততটা না কাটলেও, সিপিএম অনেক ভোট টেনেছে এই আসনে।

এরই সঙ্গে এই আসনে নোটায় ভোট পড়েছে ১৭৯২টি। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির ফিরদৌস আলি মোল্লা এই আসনে ভোট পান মাত্র ২১১। সমতা পার্টির শুভঙ্কর মণ্ডল পান ১১২টি ভোট। এসইউসিআই(সি)-র সুনীল সরকার পেয়েছেন ১৭৮ ভোট। ন্যাশনাল রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার আশুতোষ পালের ঝুলিতে গিয়েছে ৪৮৩ ভোট। এছাড়াও নারায়ণ মণ্ডল নামে এক নির্দল পান ১২২৭টি ভোট, সুজন সরদার (নির্দল) পান ৭৬৮টি ভোট, অসীত ঢালি (নির্দল) পান ৩১১টি ভোট, রাজীব সরকার (নির্দল) পান ৩১১ ভোট, অভিমণ্যু শান্ডিল্য পান ২১১টি ভোট। অর্থাৎ, অনেক নির্দলই তৃণমূল-বিজেপি ভোটের ব্যবধানের বেশি ভোট পেয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe