Rakhi Purnima 2026 Special Workshop: অন্যরকম রাখিবন্ধন পালন অটিস্টিক শিশুদের নিয়ে, হল আর্ট থেরাপি, বানাল নিজে হাতেই

Rakhi Purnima 2026 Special Workshop: ভাই-বোনের স্নেহের বন্ধন, সৃজনশীলতা এবং ভালোবাসাকে একসূত্রে গেঁথে উদযাপিত হল রাখিবন্ধন উৎসব। উদ্যোক্তাদের দাবি, সেখানে সমস্ত অংশগ্রহণকারী নিজেদের সৃজনশীলতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারেন। 

Published on: Aug 28, 2026, 20:53:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rakhi Purnima 2026 Special Workshop: 'থ্রেডস অব বিলংগিং'- রাখিপূর্ণিমা উদযাপন করল কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত। রাজ্যের তরফে এবার সরকারিভাবে পালন রাখিপূর্ণিমা পালন করা হয়েছে। রাজ্যের প্রায় ৪,০০০ জায়গায় সেই আয়োজন করা হয়। তারইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের তরফেও রাখিবন্ধন উৎসব পালন করা হয়েছে। তারইমধ্যে 'স্পেশাল চাইল্ড'-দের নিয়ে রাখি তৈরির ওয়ার্কশপের আয়োজন করল ইন্ডিয়া অটিজম সেন্টার। সেখানে অটিজিমের শিকার খুদে-সহ ‘স্পেশাল চাইল্ড’, তাদের পরিবারের সদস্যরা এক ছাদের তলায় এসে নিজেদের হাতে তৈরি করল ভালোবাসার সুতো। আর্ট থেরাপিস্ট রাজশ্রী মুখোপাধ্যায় এবং ইন্ডিয়া অটিজম সেন্টারের রেসিডেন্ট আর্টিস্ট অনামিত্র চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেই কর্মশালার আয়োজন করা হয়।

রাখিবন্ধন নিয়ে বিশেষ ওয়ার্কশপ।
রাখিবন্ধন নিয়ে বিশেষ ওয়ার্কশপ।

'নিজেদের প্রতিভা প্রকাশ করতে পেরেছে'

আর সেই কর্মশালার বিষয়ে রেসিডেন্ট আর্টিস্ট অনামিত্র বলেন, ‘এখানে সবাই নিজস্ব ঢঙে নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে পেরেছে। রাখি বানানো হয়তো একটি খুব সাধারণ ও পরিচিত কাজ। কিন্তু এই কাজের মধ্যে দিয়েই আমরা আমাদের জীবনের প্রিয় মানুষদের নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পাই।’

আরও পড়ুন: Kolkata Girl Self-Defense Training: স্কুলছাত্রীদের আত্মরক্ষা শেখাচ্ছে কলকাতার ১৫ বছরের মেয়ে! 'প্রজাপতি' হচ্ছে 'লোহা'

'নিখুঁত ডিজাইনের রাখি তৈরি করা উদ্দেশ্য ছিল না'

একইসুরে আর্ট থেরাপিস্ট রাজশ্রী জানান, শিল্পই মানুষের মধ্যে যোগাযোগের সেতু তৈরি করতে পারে। তাঁর কথায়, ‘আমাদের মূল উদ্দেশ্য নিখুঁত ডিজাইনের রাখি তৈরি করা ছিল না। উদ্দেশ্য ছিল পুরো প্রক্রিয়াকে উপভোগ করা এবং নিজের ভিতরের আবেগ প্রকাশ করা। নিউরোডাইভার্স অংশগ্রহণকারীদের এমনভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখে সত্যিই খুব আনন্দ হচ্ছে।’

আরও পড়ুন: Javelin anti-tank missile: পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে USর থেকে বিধংসী 'জ্যাভলিন' কেনার পরিকল্পনা ভারতের

রাখিপূর্ণিমার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী

তারইমধ্যে আজ সকাল-সকাল রাখিপূর্ণিমার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ভাইবোনের বিশ্বাস, ভালোবাসা ও স্নেহের বন্ধন রাখিবন্ধন। আজ পুলিশে কর্মরত বোনেরা হাতে রাখি বাঁধলেন। তাঁদের প্রত্যেককে রাখিপূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। করুণাময় ঈশ্বরের কাছে প্রত্যেকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল প্রার্থনা করি।’

আরও পড়ুন: RG Kar case: আরজি কর মামলায় নয়া মোড়! সিবিআইয়ের নতুন তদন্ত শেষ করতে ৩ সপ্তাহের কড়া সময়সীমা হাইকোর্টের

সেইসঙ্গে তিনি বলেন, ‘শুভ রাখি বন্ধন এক টুকরো সুতোয় বাঁধা থাকুক ভাই-বোনের ভালোবাসা, বিশ্বাস আর স্নেহের অটুট বন্ধন। ভাই-বোনের সম্পর্ক আরও মধুর ও চিরস্থায়ী হোক, আনন্দ আর আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক। সকলকে জানাই রাখী পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More