Kolkata Girl Self-Defense Training: স্কুলছাত্রীদের আত্মরক্ষা শেখাচ্ছে কলকাতার ১৫ বছরের মেয়ে! 'প্রজাপতি' হচ্ছে 'লোহা'

Kolkata Girl Self-Defense Training: স্কুলছাত্রীদের আত্মরক্ষা শেখাচ্ছে কলকাতার ১৫ বছরের মেয়ে রাধ্যা বনশল। আরজি কর ধর্ষণ কাণ্ড ও রাজ্যে যখন একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছিল, সেই আবহে সেই উদ্যোগের সূচনা করেন।

Published on: Aug 25, 2026, 14:57:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্কুলছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে ১৫ বছরের মেয়ে। নিজের স্কুলের পড়াশোনা, পরীক্ষার চাপ সামলে ছাত্রীদের সেই প্রশিক্ষণ দিচ্ছে দশম শ্রেণির ছাত্রী রাধ্যা বনশল এবং তার টিম। গত বছরের জানুয়ারিতে রাধ্যাদের যে যাত্রা শুরু হয়েছিল, তা বর্তমানে কলকাতা ও হাওড়ার বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়েছে। রাধ্যা জানিয়েছে, ছ'জন সার্টিফায়েড প্রশিক্ষকের সহায়তায় আদর্শ বিদ্যা মন্দির, সোহনলাল দেওরালিয়া স্কুল, বালিকা শিক্ষা সদন, মারওয়াড়ি বালিকা বিদ্যালয়-সহ পাঁচটি স্কুলের ৮৫০ জনেরও বেশি ছাত্রীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যে সংখ্যাটা আগামিদিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছে রাধ্যা।

স্কুলছাত্রীদের আত্মরক্ষা শেখাচ্ছে কলকাতার ১৫ বছরের মেয়ে রাধ্যা বনশল।
স্কুলছাত্রীদের আত্মরক্ষা শেখাচ্ছে কলকাতার ১৫ বছরের মেয়ে রাধ্যা বনশল।

কিন্তু কীভাবে এই বিষয়টা মাথায় এল?

দশম শ্রেণির ছাত্রী জানিয়েছে, ‘একজন পড়ুয়া হিসেবে মেয়েদের সুরক্ষার জন্য যে সরকারি নীতি তৈরি করা হয়, তাতে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা আমার নেই। তবে কেবল বসে থেকে পরিস্থিতির জন্য হা-হুতাশ করলে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না। নিজের নিরাপত্তার সঙ্গে আপস করার ফল কী মারাত্মক হতে পারে, সেটা বুঝতে পারি।’

আরও পড়ুন: Barrackpore Metro Latest Update: ব্যারাকপুর মেট্রো ছুটবে এবার! মিলল কাজের ছাড়পত্র, ১২.২ কিমি লাইনে কী কী স্টেশন?

'লৌহ প্রজাপতি' গড়ার কাজ শুরু রাধ্যার

আর সেই ভাবনা থেকেই ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় 'আয়রন বাটারফ্লাইস'-র। যে সময়ের আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা-সহ রাজ্যের একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছিল। সেই আবহে রাধ্যার উদ্যোগ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছিল।

আরও পড়ুন: Success Story: মাফিয়াদের 'ত্রাস' SDM শিবানী! প্রথম অ্যাটেম্পটেই PSC-তে বাজিমাত, রহস্য ঠিক কী?

আত্মরক্ষার পাশাপাশি জোর মানসিক আত্মবিশ্বাসের উপরেও

রাধ্যা জানিয়েছে, সেই উদ্যোগের নেপথ্যে আছে একটি স্পষ্ট ও সহজ বিশ্বাস- সমাজ বা পরিবেশগত ভয়ের কারণে মেয়েদের কুঁকড়ে বা সতর্ক হয়ে থাকার কোনও প্রয়োজন নেই; বরং তাদের সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্য বোধ করে বড় হওয়া উচিত। তবে আত্মরক্ষার প্রশিক্ষণ বলতে শুধুমাত্র শারীরিক কসরতের উপরে জোর দেওয়া হয়নি। সেই গণ্ডি পেরিয়ে মেয়েদের মানসিকভাবে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়, যাতে তারা ভিতর থেকেও অত্যন্ত লৌহসম হয়ে ওঠে।

আরও পড়ুন: Bengal Industrial Investment: রায়চকে যুদ্ধজাহাজ, শালিমার-খিদিরপুরে বিনিয়োগ, দেশরক্ষার সামগ্রী তৈরি করবে বাংলা

আর সেই কর্মশালায় শারীরিক আত্মরক্ষার পাশাপাশি বাস্তব সচেতনতা, বডি ল্যাঙ্গুয়েজ, সহজাত প্রতিক্রিয়া, আত্মবিশ্বাস গড়ে তোলার উপরে সমান গুরুত্ব দেওয়া হয়। রাধ্যার কথায়, ‘এই উদ্দেশ্য হল মেয়েদের এই বাস্তব পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করা।’ সেই রেশ ধরেই প্রথম পাঁচ বছরে কলকাতা পুরনিগমের ২৫টি স্কুলে সেই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছেন রাধ্যা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More