Heavy rain forecast: রবিবাসরীয় স্বস্তির বৃষ্টি! অন্ধকার নামল কলকাতায়, উত্তরে লাল সতর্কতা, কোন জেলায় কেমন পরিস্থিতি?
Heavy rain forecast: কলকাতা ও সংলগ্ন এলাকাতেও জারি হয়েছে কমলা সতর্কতা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
Heavy rain forecast: রাজ্যে সক্রিয় বর্ষা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টির দাপট অব্যাহত। রবিবাসরীয় দুপুরে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। পূর্বাভাস মতোই বেলা গড়াতে অন্ধকার করে আসে চারিদিক। ঠান্ডা হাওয়ায় স্বস্তি ফেরে। বইছে দমকা হাওয়াও। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কোথায় কোথায় সতর্কতা? জেনে নিন পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বর্ষা ঢুকেছে রাজ্যে ফলে বৃষ্টি হবে এখন। কিন্তু শনিবার ছিটেফোঁটা বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের অনেক জায়গায়। যোগ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসের জোড়া অনুষ্ঠান থাকায়, রীতিমতো চিন্তায় ছিলেন আয়োজকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন রাজ্যে। তবে, যোগ দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পর মুষলধারা বৃষ্টি নামল। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একাধিক সিস্টেম এবং সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টির পরিস্থিতি জোরালো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই জেলাগুলিতে ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে এই জেলাগুলি বাদ দিয়েও কমবেশি সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও জারি হয়েছে কমলা সতর্কতা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৬৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে। যে কারণে আদ্রর্তাজনিত অস্বস্তি থাকছেই। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির মাত্রা কিছুটা কমলে তাপমাত্রাও বাড়বে। তবে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই কদিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্র। বুধবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জারি হতে পারে কমলা সতর্কতা।
এক নজরে উত্তরের আবহাওয়া
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেখানে কার্যত জাঁকিয়ে বসেছে বর্ষার প্রভাব। গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে অবিরাম দুর্যোগ চলছে। রবিবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলার কিছু কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির ছবিতে খুব একটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে না। সপ্তাহের প্রথম দিনেই দুর্যোগের কমলা সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ। তালিকায় থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি।
আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি এলাকায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে ২১ জুন পর্যন্ত কয়েকটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
E-Paper

