Repolling in WB Election 2026: কাল ১৫ বুথে ফের ভোট হবে, তালিকায় নেই ‘পুষ্পা’-র বিধানসভার নাম, কোথায় কোথায়?

Repolling in WB Election 2026: শনিবার ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। ১১টি বুথ পড়ছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে। বাকি চারটি বুথ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। কোন কোন বুথে? পুরো তালিকা দেখে নিন।

Published on: May 1, 2026, 18:51:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Repolling in WB Election 2026: পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার (২ মে) মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন করতে হবে। তার মধ্যে ১১টি বুথ পড়ছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে। বাকি চারটি বুথ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। শনিবার সকাল সাতটা থেকে ওই ১৫টি বুথে ভোটদান শুরু হবে। চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত।

শনিবার ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
শনিবার ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

'পুষ্পা' বনাম ‘সিংহম’

তবে যে ফলতা বিধানসভা কেন্দ্রের বুথের ইভিএমে টেপ লাগিয়ে রাখার অভিযোগ উঠেছিল, সেখানে আপাতত পুনর্নির্বাচনের বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ফলতা বিধানসভার প্রায় ৩০টি বুথে পুনরায় ভোট করার প্রস্তাব পাঠিয়েছেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বিজেপির তরফেও ফলতার একাধিক বুথে ফের ভোটগ্রহণের আর্জি জানানো হয়। কিন্তু আপাতত ফলতার বিষয়ে কিছু জানানো হয়নি কমিশনের তরফে। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন 'পুষ্পা' জাহাঙ্গীর খান।

আরও পড়ুন: Rain Forecast till 7th May: ভোটগণনার দিন বৃষ্টির সঙ্গে ৬০ কিমিতে ঝড় উঠবে ১৫ জেলায়, কবে থেকে ফের কমে যাবে?

বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে 'পুষ্পা'-র এলাকায় গিয়ে 'সিংঘম' আইপিএস অফিসার অজয় পাল শর্মা যে হুঁশিয়ারি দেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। পশ্চিমবঙ্গ তো বটেই, দেশজুড়েই হইচই শুরু হয়ে যায়। ভোটের দিনও ফলতায় বিশেষ জোর দেন পুলিশ পর্যবেক্ষক। কিন্তু তারপরও ফলতার বিভিন্ন বুথে ভোটগ্রহণ নিয়ে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: WB Assembly Election Result: '২০১১ সালের থেকেও এবার পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মধ্যে অনেক বেশি'

মগরাহাট পশ্চিমের কোন ১১টি বুথে ফের ভোট?

১) ৪৬: উত্তর ইয়ারপুর এফ.পি. স্কুল (রুম ২)

২) ১২৬: নাজরা এফ.পি. স্কুল (রুম ১)

৩) ১২৭: নাজরা এফ.পি. স্কুল (রুম ২)

৪) ১২৮: দেউলা এফ.পি. স্কুল (রুম ১)

৫) ১৪২: ঘোলানোয়াপাড়া বালিকা উচ্চ মাদ্রাসা (রুম ২)

৬) ২১৪: একতারা মলয়া এফ.পি. স্কুল (রুম ১)

৭) ২১৫: একতারা মলয়া এফ.পি. স্কুল (রুম ২)

৮) ২১৬: একতারা মলয়া ধোড়া এফ.পি. স্কুল (রুম ১)

৯) ২৩০: বহিরপুয়া কুরকুড়িয়া এফ.পি. স্কুল (রুম ১)

১০) ২৩১: বহিরপুয়া কুরকুড়িয়া এফ.পি. স্কুল (রুম ১)

১১) ২৩২: বহিরপুয়া কুরকুড়িয়া এফ.পি. স্কুল (রুম ১)

আরও পড়ুন: Voter's Death Fact Check by EC: জওয়ানের ধাক্কায় প্রাণ হারান বৃদ্ধ ভোটার? TMC-র 'ভুয়ো দাবি' উড়িয়ে প্রমাণ পেশ EC-র

ডায়মন্ড হারবারের কোন ১১টি বুথে ফের ভোট?

১) ১১৭: বাগদা জুনিয়র হাই স্কুল

২) ১৭৯: চন্দা এফ.পি. স্কুল (রুম ২)

৩) ১৯৪: হরিদেবপুর এফ.পি. স্কুল

৪) ২৪৩: রায়নগর এফ.পি. স্কুল (রুম ২)

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More