Ritabrata on Abhishek egg attack: গণপিটুনি নাকি ‘চোরপিটুনি’ খান অভিষেক? খোঁচা ঋতব্রতের, ‘আমায় চোর-চোর শুনতে হয় না’
Ritabrata on Abhishek egg attack: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন, তাঁকে গদ্দার-বেইমান শুনতে হচ্ছে। কিন্তু চোর-চোর শুনতে হচ্ছে না।
Ritabrata on Abhishek egg attack: তৃণমূল কংগ্রেস বহিষ্কার হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাপ্রকাশ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে সরাসরি নিশানা করলেন। অভিষেককে কটাক্ষ করে ঋতব্রত বলেন, 'কাল থেকে আমায় বেইমান শুনতে হচ্ছে। গদ্দার শুনতে হচ্ছে। কিন্তু কোথাও আমায় চোর, চোর, চোর, চোর শুনতে হচ্ছে না।' সেইসঙ্গে গত শনিবার সোনারপুরে গিয়ে অভিষেক যে কিল-ঘুষি খান, তা নিয়ে কটাক্ষ করে তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেতা বলেন যে অভিষেক 'গণপিটুনি' খেয়েছিলেন নাকি 'চোরপিটুনি'? অভিষেক নাকি এত ‘জননেতা’ যে একদিকে তিনি বলছিলেন যে জনগণ নিরাপত্তা দেবেন। অথচ নিজেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে আবেদন করছেন বলে অভিষেককে কটাক্ষ করেন ঋতব্রত।
বহিষ্কার করলেও মমতা আমার নেত্রী, দাবি ঋতব্রতের
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি)
{{^htLoading}} {{/htLoading}}
যদিও মমতাকে নিজের ‘নেত্রী’ বলে দাবি করেছেন উলুবেড়িয়ার পূর্বের বিধায়ক। তিনি দাবি করেছেন, মমতা বড়মাপের নেত্রী। তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হলেও মমতাকেই তাঁর নেত্রী বলে মনে করেন বলে দাবি করেন ঋতব্রত। যিনি আজ দুপুরেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন। তাঁর ঠিক পরেই বিধানসভায় ঢুকে পড়েন পূর্ণমন্ত্রী তথা মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়।
তিনি দাবি করেন, তৃণমূল দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। মমতাকে মানছে না একটি অংশ। আর অভিষেককে তো পাত্তা দেওয়ার ব্যাপারও নেই। অথচ ভোটের ফলাফল এখনও এক মাস হয়নি। এটা অনিবার্য ছিল। এটা হওয়ারই ছিল। এটা হবেই। তৃণমূলে অরাজনৈতিক লোকজন ভরতি ছিলেন। আনা হয়েছিল বাইরের লোককে। এগুলো তৃণমূল কর্মীরা এতদিন দমবন্ধ করে সহ্য করে গিয়েছিলেন বলে দাবি করেন তাপস।
আর সেইসব মন্তব্য এমন একটা সময় করা হচ্ছে, যখন একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে ৫০ জনের বেশি তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার স্পিকারের (তিনি আজ নেই, তবে বিধানসভার সচিবকে সেটা জমা দেওয়া যায়) কাছে চিঠি জমা দিচ্ছেন ঋতব্রতরা। অর্থাৎ নয়া তৃণমূল গঠনের চেষ্টা চলছে বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক মহলের বক্তব্য, ঋতব্রতরা যদি সত্যিই ৫০ জন বিধায়কের সমর্থন দেখাতে পারেন, তাহলে মমতা-অভিষেকের তৃণমূলের ভয়াবহ পরিণতি হতে চলেছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Ritabrata on Abhishek egg attack: গণপিটুনি নাকি ‘চোরপিটুনি’ খান অভিষেক? খোঁচা ঋতব্রতের, ‘আমায় চোর-চোর শুনতে হয় না’
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe