...
...
Next Story

Corruption case against Abhishek: আমফানের ত্রাণের ২৫০ কোটি টাকা চুরি? অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ, আরও বিপদ?

Corruption case against Abhishek: আমফানের ত্রাণের ২৫০ কোটি টাকা চুরি? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। কী বললেন?

Published on: Jun 13, 2026, 15:49:45 IST
Advertisement

Corruption case against Abhishek: আমফানের ত্রাণ বণ্টন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল। সেই মর্মে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা পদ্ম শিবিরের নেতা অভিজিৎ ববি দাস। তিনি দাবি করেছেন, ২০২০ সালে প্রবল ঘূর্ণিঝড় আমফানের পরে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের (ডিবিটি) মাধ্যমে টাকা প্রদান করা হয়েছিল। নতুন করে বাড়ি তৈরি করার জন্য দেওয়া হয়েছিল ২০,০০০ টাকা। আবার আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ি সারানোর জন্য ৫,০০০ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।

'দুর্নীতি' হয়েছিল কীভাবে? মুখ খুললেন বিজেপি নেতা

আরও বিপদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
আরও বিপদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

কীভাবে সেই 'দুর্নীতি' করা হয়েছে, তা নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা দাবি করেছেন। তিনি দাবি করেছেন, যে পোর্টাল তৈরি করা হয়েছিল, তাতে পাকাবাড়িকেই ক্ষতিগ্রস্ত বাড়ি হিসেবে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, একই বাড়িতে বসবাসকারী একাধিক মানুষের জন্য আলাদা-আলাদা করে আবেদন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেইসব অভিযোগ তুলেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা।

আরও পড়ুন: Kalyan on Abhishek emotional appeal: 'ছেলের ভুল মাফ করাই বাবার কর্তব্য….', অভিষেক ইমোশনাল কথা বলতেই গলে গেলেন কল্যাণ

আরও বিপদ বাড়ল অভিষেকের?

এমনিতে রাজ্যে পালাবদলের পরে (মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে) প্রবল চাপে আছেন অভিষেক। উস্কানিমূলক ভাষণ থেকে বিধানসভার সই জালিয়াতি কাণ্ড- তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত চালাচ্ছে সিআইডি। প্রাথমিকভাবে তিনটি সমন এড়িয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন মেনে সই জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার তাঁকে সিআইডির সামনে হাজিরা দিতে হয়। সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ভবানী ভবনে। ফের ডাকা হয়েছে রবিবার (১৪ জুন)।

পরদিনই (সোমবার বা ১৫ জুন) আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর মঙ্গলবার (১৬ জুন) সিআইডি তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ ধরিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার তলব করা হয়েছে অভিষেককে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe