...
...
Next Story

Sealdah Division Local Trains Update: কৃষ্ণনগর থেকে ডায়মন্ড- একগুচ্ছ লোকাল ট্রেনের ঘোষণা, চালু এসিও, রইল টাইমটেবিল

Sealdah Division Local Trains Update: কৃষ্ণনগর সিটি জংশন, ডায়মন্ড হারবার থেকে লক্ষ্মীকান্তপুর- একগুচ্ছ ট্রেনের ঘোষণা করা হল পূর্ব রেলের তরফে। সেইসঙ্গে একটি এসি লোকাল ট্রেনও চালু করা হচ্ছে। টাইমটেবিল দেখে নিন।

Published on: Jul 1, 2026, 23:59:08 IST
Advertisement

Sealdah Division Local Trains Update: কলকাতা থেকে রাতে কৃষ্ণনগর ফেরেন? সেই যাত্রীদের বড় স্বস্তি দিল পূর্ব রেল। এতদিন শিয়ালদা থেকে রাত ন'টায় কৃষ্ণনগর সিটি জংশনগামী শেষ লোকাল ট্রেন ছাড়ত। আগামী সোমবার (৬ জুলাই) থেকে রাত ১০ টা ৮ মিনিট শিয়ালদা থেকে কৃষ্ণনগরের শেষ লোকাল ট্রেন ছেড়ে যাবে। তাছাড়াও শিয়ালদা উত্তর এবং দক্ষিণ শাখায় একগুচ্ছ ট্রেনের ঘোষণা করা হল। পাশাপাশি শিয়ালদা-বারাসত এসি লোকাল ট্রেন চালু করা হবে বলে জানাল পূর্ব রেল। ৬ জুলাই থেকে সেইসব পরিষেবা শুরু হবে।

শিয়ালদা মেন লাইন ও উত্তর শাখায় কোন কোন ট্রেন বাড়তি চলবে?

কৃষ্ণনগর সিটি জংশন, ডায়মন্ড হারবার থেকে লক্ষ্মীকান্তপুর- একগুচ্ছ ট্রেনের ঘোষণা করা হল পূর্ব রেলের তরফে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
কৃষ্ণনগর সিটি জংশন, ডায়মন্ড হারবার থেকে লক্ষ্মীকান্তপুর- একগুচ্ছ ট্রেনের ঘোষণা করা হল পূর্ব রেলের তরফে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

১) রাত ১০ টা ৮ মিনিটে শিয়ালদা থেকে ৩১৬২৯ আপ শিয়ালদা-রানাঘাট লোকাল ছাড়ে। আগামী ৬ জুলাই থেকে সেটি কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাবে। ৬ জুলাই থেকে সেই পরিষেবা চালু হবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেই পরিষেবা মিলবে।

২) আবার ভোর ৫ টা ৫৫ মিনিটে রানাঘাট থেকে যে ৩১৬১৪ রানাঘাট-শিয়ালদা লোকাল ছাড়ত, সেটা কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়বে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তাই হবে। ৬ জুলাই থেকেই পরিষেবা শুরু।

৩) যে ৩৩৩১৯ আপ বারাসত-হাসনাবাদ লোকাল আছে, সেটি ৬ জুলাই থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে চলবে। বিকেল ৫ টা ২৪ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে হাসনাবাদ পৌঁছাবে। ৬ জুলাই থেকেই পরিষেবা শুরু হবে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

শিয়ালদা দক্ষিণ শাখায় কোন লোকাল ট্রেন বাড়তি চলবে?

২) ৮ টা ২০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে সোনারপুরগামী লোকাল ট্রেন ছাড়বে। সেই ট্রেনটি সোনারপুর পর্যন্ত আসবে। সোনারপুরে পৌঁছাবে রাত ৯ টা ১৪ মিনিটে।

৩) শিয়ালদা থেকে সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিটে যে বারুইপুর লোকাল ছাড়ত, সেটা এবার থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে। রাত ৯ টা ২৭ মিনিটে পৌঁছাবে লক্ষ্মীকান্তপুরে।

আরও পড়ুন: Tram and Bus in Bengal: কলকাতায় ট্রাম চলবে নতুন কায়দায়! আরও ৪৭০ সরকারি বাস দ্রুত রাস্তায় নামানোর চেষ্টা

৪) বারুইপুর থেকে যে সোনারপুর লোকাল ছাড়ত, সেটা রাত ৯ টা ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে। রাত ১০ টা ৩৮ মিনিটে সোনারপুরে পৌঁছোবে।

৫) ক্যানিং-সোনারপুর লোকাল: সকাল ১১ টা ৩০ মিনিটে ক্যানিং থেকে ছাড়বে।

৬) ৩৪৪২০ শিয়ালদা-সোনারপুর লোকাল যাবে ক্যানিং পর্যন্ত। শিয়ালদা থেকে সকাল ৯ টা ৫০ মিনিটে সেই ট্রেন ছাড়বে।

আরও পড়ুন: WB Low Pressure Rain Forecast: নিম্নচাপ জন্মাচ্ছে, শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, পরপর কমলা সতর্কতাও

শিয়ালদা-বারাসত এসি লোকাল ট্রেনের টাইমটেবিল

১) শিয়ালদা থেকে ছাড়বে সকাল ১ ০টা ৩৩ মিনিটে। সকাল ১১ টা ১৮ মিনিটে বারাসত পৌঁছাবে।

২) সকাল ১১ টা ২৯ মিনিটে বারাসত থেকে ছাড়বে। বেলা ১২ টা ১৩ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe