Sealdah Local Trains Latest Update: শিয়ালদা শাখায় ৪ নয়া লোকাল ট্রেন আসছে, রইল টাইমটেবিল, কোন ২টির সময়ও পালটে যাবে?

Sealdah Local Trains Latest Update: শিয়ালদা ডিভিশনে চারটি নয়া লোকাল ট্রেন চালু হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দুটি লোকাল ট্রেনের সময়সীমাও পালটে যাচ্ছে। ওই চারটি নয়া লোকাল ট্রেনের টাইমটেবিল দেখে নিন। কোন দুটি লোকাল ট্রেনের সময় পালটে যাচ্ছে?

Published on: Oct 12, 2026, 19:24:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Sealdah Local Trains Latest Update: শান্তিপুর ও বজবজ লাইনে ‘পরীক্ষামূলকভাবে’ এক জোড়া করে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আজ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, শান্তিপুর এবং কৃষ্ণনগরের মধ্যে এক জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। একইভাবে এক জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে শিয়ালদা-বজবজ শাখায়। প্রাথমিকভাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই দু'জোড়া লোকাল ট্রেন চালানো হবে। পরিস্থিতি বিচার করে পরবর্তীতে ওই ট্রেনগুলি স্থায়ীকরণ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

শিয়ালদা ডিভিশনে চারটি নয়া লোকাল ট্রেন চালু হয়ে যাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Eastern Railways)
শিয়ালদা ডিভিশনে চারটি নয়া লোকাল ট্রেন চালু হয়ে যাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Eastern Railways)

শান্তিপুর-কৃষ্ণনগর-শান্তিপুর লোকাল ট্রেন

১) দিগনগর থেকে শান্তিপুর এবং কৃষ্ণনগরের মধ্যে এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

২) শান্তিপুর-কৃষ্ণনগর স্পেশাল লোকাল ট্রেন: সকাল ৯ টা ৩৪ মিনিটে শান্তিপুর থেকে ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছাবে সকাল ১০ টা ১১ মিনিটে। দিগনগরে সকাল ৯ টা ৫১ মিনিটে ঢুকবে।

৩) কৃষ্ণনগর-শান্তিপুর স্পেশাল লোকাল ট্রেন: ফিরতি পথে সকাল ১০ টা ২০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। শান্তিপুরে সকাল ১০ টা ৫৭ মিনিটে পৌঁছাবে। দিগনগরে ঢোকার টাইম হচ্ছে সকাল ১০ টা ৩৮ মিনিট।

আরও পড়ুন: WB Poilce New Recruitment Notification: পরের মাসেই ৯,০০০ নতুন পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি! ৬৫০ ক্লার্কেরও চাকরি, আসছে ধামাকা

কোন ২ ট্রেনের সময়সূচি পালটাল?

তাছাড়াও আপাতত দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

১) ৩১৫৮৬ কৃষ্ণনগর-শান্তিপুর লোকাল: সকাল ৯ টা ২৫ মিনিটের পরিবর্তে সকাল ৮ টা ৪৭ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। আর শান্তিপুরে সকাল ১০ টা ২ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ২৪ মিনিটে পৌঁছাবে।

২) ৩১৭৮৪ শান্তিপুর-রানাঘাট লোকাল: সকাল ১১ টায় শান্তিপুর থেকে ছাড়বে। আগে ছাড়ত সকাল ১০ টা ৪৬ মিনিটে। রানাঘাটে সকালে ১১ টা ১২ মিনিটে পৌঁছাবে।

আরও পড়ুন: Cristiano Ronaldo after Portugal Drama: 'লোকে আমার প্রশংসা করছে না…', নিজেই নিজেকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করলেন রোনাল্ডো

শিয়ালদা-বজবজ শাখায় স্পেশাল ট্রেনের টাইমটেবিল

তারইমধ্যে আজ থেকে শিয়ালদা-বজবজ শাখায় রাতে এক জোড়া বাড়তি লোকাল ট্রেন চালানো হবে। ওই লাইনে শেষ এক জোড়া ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল মাসকয়েক আগে। এবার পরীক্ষামূলকভাবে সেই পরিষেবা চালু করা হচ্ছে।

১) শিয়ালদা-বজবজ স্পেশাল লোকাল ট্রেন: রাত ১০ টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বজবজে পৌঁছাবে রাত ১১ টা ৪৩ মিনিটে।

২) বজবজ-শিয়ালদা স্পেশাল লোকাল ট্রেন: বজবজ থেকে ছাড়বে রাত ১১ টা ৫৪ মিনিটে। শিয়ালদায় পৌঁছাবে রাত ১২ টা ৪৮ মিনিটে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More