Cristiano Ronaldo after Portugal Drama: 'লোকে আমার প্রশংসা করছে না…', নিজেই নিজেকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করলেন রোনাল্ডো

Cristiano Ronaldo after Portugal Drama: লিওনেল মেসিকে যখন রাজকীয় কায়দায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে অভ্যর্থনা জানানো হল, তখন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সাসপেনশনের মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Published on: Oct 12, 2026, 18:46:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Cristiano Ronaldo after Portugal Drama: নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল জাতীয় দল থেকে প্রাথমিকভাবে সাসপেন্ড হওয়ার মধ্যেই সংবাদমাধ্যম সিএনএন পর্তুগালের সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইতিহাসের সেরা ফুটবলার কে, সেটা নিয়ে কোনও তর্ক-বিতর্ক নেই। কারণ দিনের শেষে সংখ্যাটাই আসল কথা বলবে বলে দাবি করেছেন রোনাল্ডো। যে তারকার বিরুদ্ধে পর্তুগাল ফুটবল ফেডারেশন শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করেছে।

সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

লোকজন আমার প্রশংসা করছেন না, আক্ষেপ রোনাল্ডোর

তারইমধ্যে ওই সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ‘লোকজন আমার মুহূর্ত বা আমার গোলের প্রশংসা করছেন নাা। জানেন? আমি (১,০০০ গোলের থেকে) ৮৫টি গোল দূরে আছি। তবে আমার মনে হয় না যে আমার এটা আসলে ভালো লাগে। আমার এটা ভালো লাগে না। যেটা হওয়ার, সেটা স্বাভাবিক নিয়মেই হবে। গোলের সংখ্যা ৯২০ হোক বা ৯২৫ হোক বা ৯৩০ হোক- ইতিহাসে আমিই সেরা। ফুলস্টপ। ইতিহাসে কে সেরা, সেটা নিয়ে কোনও তর্ক নেই। আপনাকে শুধু গোল করে যেতে হবে। পরিসংখ্যানই সব বলে দেয়।’

'কাল ঘুম থেকে হয়তো খেলতে ইচ্ছা নাও করতে পারে'

সেইসঙ্গে তিনি বলেন, 'আমি বেশি ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাই না। আমি বলছি আপনাকে। আমি আমার সন্তানদের দিব্যি দিয়ে বলছি যে আমি বর্তমানে থাকি। আমি জানি না যে আগামিকাল কী হবে। ঘুম থেকে ওঠার পরে আমার হয়তো মোটিভেটেড মনে হবে না এবং আর খেলতে ইচ্ছা করবে না। আমি স্রেফ জানি না।'

আরও পড়ুন: Indian Army Bharat Rice: সেনা জওয়ানদের জন্য উন্নত মানের ‘ভারত রাইস’ চালু! লাদাখ-সহ দুর্গম সীমান্তেও যাবে

কোচের সঙ্গে ঝামেলা রোনাল্ডোর

আর রোনাল্ডো এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন জাতীয় দল থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিকভাবে তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। হেড কোচ হোর্হে জেসুসের সঙ্গে ঝামেলার জেরে নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে পর্তুগালের জাতীয় শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ৪১ বছরের রোনাল্ডো।

আরও পড়ুন: World Bank: উন্নত দেশের দরিদ্রের আয়ও ভারতের ধনীর চেয়ে বেশি! চাঞ্চল্যকর তথ্য বিশ্বব্যাঙ্কের

তিনি অভিযোগ করেছিলেন, ম্যাচে খেলানো নিয়ে হেড কোচ যে প্রতিজ্ঞা করেছিলেন, তা জেসুস ভঙ্গ করেছিলেন। যদিও পরবর্তীতে তারকা ফুটবলার সতীর্থ এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন যে জাতীয় শিবির ছেড়ে যাওয়া উচিত হয়নি। এমনকী ফেডারেশনকে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছিলেন রোনাল্ডো।

আরও পড়ুন:

পর্তুগাল ফেডারেশনও নামের 'ভারের' সামনে মাথানত করেনি। প্রাথমিকভাবে রোনাল্ডোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত করা হচ্ছে। যে অভিযোগ প্রমাণিত হলে রোনাল্ডো প্রবল বিপদে পড়তে পারেন। কারণ ছয় মাসের মতো সাসপেন্ড হওয়ার বিধান আছে পর্তুগাল ফুটবল ফেডারেশনের নিয়মে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More