Indian Army Bharat Rice: সেনা জওয়ানদের জন্য উন্নত মানের ‘ভারত রাইস’ চালু! লাদাখ-সহ দুর্গম সীমান্তেও যাবে

Indian Army Bharat Rice: ভারতীয় সেনা জওয়ানদের জন্য উন্নত মানের ‘ভারত রাইস’ চালু করা হল। লাদাখ-সহ দুর্গম সীমান্তেও পৌঁছে যাবে সেই চাল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দেশের জওয়ানদের কল্যাণের উপরে অগ্রাধিকার দেওয়া উচিত।

Published on: Oct 12, 2026, 16:59:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Indian Army Bharat Rice: ভারতীয় সেনার জওয়ানদের জন্য বিশেষ ‘ভারত রাইস’ চালু করা হল। জওয়ানরা যে চাল খান, তার গুণগত মান আরও বাড়ানোর জন্যই সেই বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে লাদাখ, উত্তর-পূর্ব ভারতের দুর্গম এলাকা-সহ ভারতের বিভিন্ন প্রান্তে সেনার সাপ্লাই ডিপোয় সরাসরি উচ্চমানের চাল পৌঁছে যাবে। এতদিন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) গুদামে চাল পাঠানো হত। সেখান থেকে চাল নিয়ে যাওয়া হত সেনার সাপ্লাই ডিপোর তরফে। এখন সেই ধারা পালটে যাচ্ছে।

ভারতীয় সেনা জওয়ানদের জন্য উন্নত মানের ‘ভারত রাইস’ চালু করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @narendramodi)
ভারতীয় সেনা জওয়ানদের জন্য উন্নত মানের ‘ভারত রাইস’ চালু করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @narendramodi)

ভারতীয় সেনা জওয়ানদের জন্য বিশেষ চাল

আর সেই 'ভারত রাইস'-র মাধ্যমে সেনা জওয়ানদের রেশনের গুণগত মান আরও বাড়ানো হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জওয়ানদের মতামতের ভিত্তিতে সেই কর্মসূচি চালু করা হয়েছে। জওয়ানদের জন্য নির্ধারিত মানদণ্ড মেনে সেই চালের প্রক্রিয়াজাত করা হবে। গুণগত মান পরীক্ষা করা হবে সেই চালের। কাঁকড়ের মতো কোনও অবাঞ্চিত বস্তু বা ভেজাল থাকবে না। ভাঙা চালও একেবারে যাতে না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: Delhi protest: দিল্লির বিক্ষোভের মাঝে সক্রিয় আইনজীবীরা! আন্দোলনকারীদের হদিস পেতে জারি এসওপি, নজর...

অপারেশন সিঁদুর-সহ অন্যান্য অপারেশনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত

সেই রেশ ধরে ভারতীয় সেনা এবং এফসিআইয়ের মধ্যে একটি মউও স্বাক্ষর করা হয়েছে। সেখানে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশী। চুক্তি অনুযায়ী, প্রয়োজনে এফসিআইয়ের পরিকাঠামো ব্যবহার করতে পারবে সেনা। ফলে ভবিষ্যতে কোনও অপারেশনের সময় সেনার হাত আরও মজবুত হবে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অপারেশন সিঁদুর-সহ বিভিন্ন অপারেশন বা অভিযানের সময় যে অভিজ্ঞতা সঞ্চয় করা হয়েছে, সেটা মাথায় রেখেই এমন পদক্ষেপ করা হয়েছে। এরকম অপারেশনের সময় দেখা গিয়েছে যে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় জোগানের প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে সেই জোগান চালু রাখতে হতে পারে। সেই পরিস্থিতিতে এফসিআইয়ের গুদামের পরিকাঠামো ব্যবহার করতে পারবে সেনা।

আরও পড়ুন: WB Poilce New Recruitment Notification: পরের মাসেই ৯,০০০ নতুন পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি! ৬৫০ ক্লার্কেরও চাকরি, আসছে ধামাকা

ভয়ংকর কঠিন পরিবেশে ডিউটি জওয়ানদের, তাঁদের কল্যাণে জোর

বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, 'ভারত রাইস' কর্মসূচির মাধ্যমে জওয়ানদের নির্ধারিত মান অনুযায়ী উৎকৃষ্ট চাল সরবরাহ করা হবে। ব্যবহার করা হবে ব্যবহার-বান্ধব প্যাকেজ। খালি চোখে এটা নেহাতই ছোটো সিদ্ধান্ত মনে হলেও দুর্গম এবং প্রতিকূল অঞ্চলের জওয়ানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। কারণ কত উন্নত অস্ত্র বা প্রযুক্তি আছে, তা দিয়ে শুধুমাত্র বোঝা যায় না যে জওয়ানরা কতটা তৈরি আছেন, বরং সেটা নির্ভর করে তাঁর শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, মনোবল ও সহনশক্তির উপরে।

আরও পড়ুন: Jantar Mantar: যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ! দিল্লিতে প্রতিবাদের জন্য বিকল্প তিন জায়গা বেছে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

তিনি জানান, পৃথিবীর সবথেকে প্রতিকূল অঞ্চলগুলির মধ্যে দাঁড়িয়ে জওয়ানরা দেশের সেবা করে চলেছেন। তাই জওয়ানদের কল্যাণ নিশ্চিত করা কোনও মামুলি বিষয় নয়। সেটা জাতীয় সুরক্ষা গুরুত্বপূর্ণ অংশ। পুষ্টিকর খাবার, উন্নতমানের সরঞ্জাম এবং পূর্ণাঙ্গ প্রশিক্ষণ জওয়ানদের মনোবল বৃদ্ধি করে। যা তাঁদের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশরক্ষার জন্য প্রস্তুত করে তোলে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More