...
...
Next Story

Kolkata Bridges Repair: উল্টোডাঙা-সহ কলকাতার ৭ সেতুতে মেরামতি! গাড়ি চলাচল কি ঘোরানো হবে?

Kolkata Bridges Repair: কলকাতা জুড়ে ব্রিজে-ব্রিজে মেরামতি করা হবে। উল্টোডাঙা-সহ সাতটি ব্রিজের মেরামতির কাজ করা হবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। তার জেরে ট্র্যাফিকের কি কোনও হেরফের হবে>

Published on: Jul 12, 2026, 10:58:58 IST
Advertisement

Kolkata Bridges Repair: কলকাতার সাতটি ব্রিজ মেরামতের সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। যে তালিকায় আছে উল্টোডাঙা ও ভিআইপি রোড সংযোগকারী ওল্ড দুর্গাপুর ব্রিজও। যেখানে বর্ষার মধ্যেই গর্ত তৈরি হয়েছে। তার জেরে যানজটের সমস্যা ক্রমশ বাড়ছে। সবমিলিয়ে সাধারণ মানুষের যাতায়াত মসৃণ করতে এবং যানজটের সমস্যা মেটাতে উল্টোডাঙার পুরনো দুর্গাপুর ব্রিজ-সহ মোট সাতটি ব্রিজের জরুরি সংস্কার কাজ করা হবে।

রাতে কাজ করা হবে

উল্টোডাঙা-সহ কলকাতার ৭ সেতুতে মেরামতি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজু শিন্ডে/হিন্দুস্তান টাইমস)
উল্টোডাঙা-সহ কলকাতার ৭ সেতুতে মেরামতি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজু শিন্ডে/হিন্দুস্তান টাইমস)

সূত্রের খবর, পুরনো দুর্গাপুর ব্রিজের পিচ বা রাস্তার উপরিভাগ সংস্কারের কাজ শুরু হবে। অতি দ্রুত এই মেরামতির কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। যেহেতু এটি অত্যন্ত ব্যস্ত একটি রুট, তাই সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে দিনের বেলা বড় কোনও ট্র্যাফিক ব্লক নেওয়া হবে না। মূলত রাতে যখন রাস্তায় গাড়ির চাপ সবচেয়ে কম থাকে, তখনই এই মেরামতির কাজ চালানো হবে। কাজ চলাকালীন ব্রিজের একটি লেন সাময়িকভাবে বন্ধ বা ব্লক রাখা হতে পারে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

কোন কোন ব্রিজের মেরামত করা হবে?

১) সার্কুলার খালের উপরে অবস্থিত চিৎপুর ব্রিজ।

৩) সার্কুলার খালের ওপর থাকা বাগমার ব্রিজ।

৪) মানিকতলা ব্রিজ।

৫) বেলেঘাটা খালের ওপর অবস্থিত চাউলপট্টি ব্রিজ।

৬) উল্টোডাঙা স্টিল ফুটব্রিজ।

৭) মানিকতলা স্টিল ব্রিজ।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

মেরামতির পরে নজরদারির দায়িত্বও থাকবে

কেএমডিএ সূত্রে খবর, মেরামতির কাজের জন্য ইতিমধ্যেই উপযুক্ত এবং দক্ষ ঠিকাদার সংস্থা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। কাজ সম্পূর্ণ হওয়ার পর, এই নির্বাচিত এজেন্সিগুলির ওপর দায়িত্ব থাকবে সেতুগুলির বর্তমান পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালানো। এর ফলে আগামিদিনে রাস্তায় কোথাও সামান্য গর্ত বা ফাটল দেখা দিলে, তা বড় আকার ধারণ করার আগেই আপৎকালীন ভিত্তিতে মেরামত করা সম্ভব হবে। সার্বিকভাবে এই সংস্কার কাজ শেষ হলে উত্তর ও পূর্ব কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা অনেকটাই গতিশীল হবে এবং পুজোর আগে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe