Siliguri man for 'Pakistan Connection': ‘পাক নেটওয়ার্কের হয়ে কাজ’, দিল্লিতে ধৃত দিনহাটা মডিউলের যুবক, আছে বাংলাদেশি যোগও

Siliguri man for 'Pakistan Connection': ‘পাকিস্তানের আইএসআইয়ের নেটওয়ার্কের হয়ে কাজ’ - সেই অভিযোগে দিল্লি থেকে শিলিগুড়ির একজনকে গ্রেফতার করা হল। ধৃত দিনহাটা মডিউলের সদস্য বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Published on: Aug 20, 2026, 23:54:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Siliguri man for 'Pakistan Connection': পাকিস্তানি নেটওয়ার্কের সঙ্গে যোগ থাকার অভিযোগে দিল্লি থেকে শিলিগুড়ির এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যে দিনহাটা মডিউলের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে খবর, পাকিস্তানের আইএসআইয়ের মদতপুষ্ট জাল নোট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি থেকে প্রদীপ্ত বসু (৩৫) নামে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে কোচবিহারে এনে পেশ করা হয় দিনহাটা আদালতে। বিচারক আটদিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

দিনহাটা আদালতে পেশ করা হয় প্রদীপ্ত বসুকে।
দিনহাটা আদালতে পেশ করা হয় প্রদীপ্ত বসুকে।

'কোচবিহারে ধৃত ৩ জনের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে'

সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই মামলায় কোচবিহার থেকে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের সঙ্গে প্রদীপ্তের যোগসূত্র পাওয়া গিয়েছে। ওই তিনজন এমন একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল, যার সদস্যরা পাকিস্তানে থাকা ব্যক্তিদের হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার জন্য ভারতীয় সিমকার্ড ব্যবহার করা হত। আবার প্রদীপ্তের কাছ থেকে তো বাংলাদেশি সিম এবং ল্যাপটপও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: Bangladesh President India Connection: বাবা ছিলেন ভারতের শিবিরে, বউ পড়তেন কলকাতায়- বাংলাদেশের নয়া রাষ্ট্রপতি ফখরুল কে?

নেপাল ও বাংলাদেশে ISI-র জাল নোট চক্রের সঙ্গে যোগ?

ওই প্রতিবেদন অনুযায়ী, রাজ্য পুলিশের এসটিএফের এক আধিকারিক জানিয়েছেন যে জাল নোট নেটওয়ার্ক আরও বিস্তৃত করার কাজ করছিল প্রদীপ্ত। নেপাল এবং বাংলাদেশে আইএসআইয়ের জাল নোট চক্রের সঙ্গেও যোগ মিলেছে। আর পুরোটাই শিলিগুড়িতে একটি ব্যবসার আড়ালে করত।

আরও পড়ুন: Bangladesh on Saudi-Pak-Turkey Framework: পাক, সৌদি ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা গোষ্ঠীতে আগ্রহী বাংলাদেশ! বলল ঢাকা, তবে…

শুধু তাই নয়, তদন্তকারীদের হাতে এমন তথ্য এসেছে, যেখান থেকে ইঙ্গিত মিলছে যে বাংলাদেশের জেলে থাকা কয়েকজনের সঙ্গেও প্রদীপ্তের যোগসূত্র আছে বলে ওই সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্রের খবর, তার সহযোগীদের যে বাংলায় গ্রেফতার করা হয়েছে, তা দিল্লিতে বসে জানতে পারেনি প্রদীপ্ত।

আরও পড়ুন: Pakistan-China-Turkey Defence Relation: ৬০ ঘণ্টায় পাকিস্তানে পরপর নামল চিন-তুরস্কের সামরিক বিমান! ভিডিয়ো দেখে ভারতকে ভয়?

গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ভাইকে

আর প্রদীপ্তের গ্রেফতারির ফলে গত এক মাসে ওই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। বৃহস্পতিবারই উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি সিদ্দিকিকে গ্রেফতার করেছে এসটিএফ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More