SIR Supplementary Voter List: আরও কারা ভোট দিতে পারবেন? আজ প্রথম ‘বিচারাধীন’ তালিকা, কীভাবে নাম দেখতে হবে?
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের বৈধ ভোটার যতজন ছিলেন, তার সঙ্গে আরও অনেকের নাম জুড়তে পারে আজ। কারণ আজ প্রথম দফার ‘বিচারাধীন’ তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কীভাবে দেখবেন?
আজ সন্ধ্যায় প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বা দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যতজন 'বিচারাধীন' (আন্ডার অ্যাডজুডিকেশন) ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের নাম থাকবে ওই তালিকায়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গত ২৮ ফেব্রুয়ারি যেভাবে চূড়ান্ত ভোটার তালিকা (চূড়ান্ত হলেনও অসম্পূর্ণ) প্রকাশ করা হয়েছিল, সেভাবেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। আজ বিকেলের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা পৌঁছে যাবে বিভিন্ন জেলার আধিকারিকদের কাছে। যে তালিকা রাজ্যজুড়ে বুথ, জেলাশাসকের দফতর, মহকুমা শাসকের দফতর, বিডিওয়ের দফতরে টাঙানো হবে। সেইসঙ্গে অনলাইনে যেভাবে কমিশনের ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভোটার তালিকা দেখা গিয়েছিল, সেভাবেই সন্ধ্যা থেকে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট দেখা যাবে।

২৮ লাখের বেশি ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে
তবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে ঠিক কতজনের নাম থাকবে, তা এখনও একেবারে নিশ্চিত করে বলা হয়নি কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও) সূত্রে খবর, যে ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল, তাঁদের মধ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত নিষ্পত্তি হয়ে গিয়েছে ২৮ লাখের বেশি ভোটারের তথ্য। ফলে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে ২৮ লাখের বেশি ভোটারের তথ্য থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যজুড়ে
আর সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যজুড়ে। রবিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকও হয়েছে সিইও দফতরে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কমিশনের এক আধিকারিক বলেছেন যে '(প্রথম সাপ্লিমেন্টারি তালিকা) প্রকাশের প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করছি আমরা। সংবেদনশীল অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। বাড়তি নজরদারিও চলবে।'
একইসুরে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক হবে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেদের জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলার জন্যও অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
আরও পড়ুন: Mamata Banerjee :‘লোডশেডিং..’, ভোট স্ট্র্যাটেজি জানিয়ে কর্মীদের কোন বিষয়ে সতর্ক করলেন মমতা!
নাম না থাকলে কী করতে হবে?
তবে সিইও দফতরের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করা হয়েছে। একেবারে নিয়ম মেনেই পুরো কাজটা হয়েছে। ফলে গন্ডগোলের তেমন আশঙ্কা করা হচ্ছে না। তাছাড়াও যাঁদের নাম বাদ যাবে, তাঁদের কাছে ভোটার তালিকায় নাম তোলার রাস্তা খোলাই থাকছে। ট্রাইবুনালে আবেদন করতে হবে তাঁদের। ইতিমধ্যে ১৯টি ট্রাইবুনাল গঠন করে ফেলা হয়েছে বলে সূত্রের খবর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


