Howrah Station Skywalk Latest Update: হাওড়ায় স্কাইওয়াক! বাসস্ট্যান্ড থেকে সোজা পৌঁছাবেন প্ল্যাটফর্মে, পরিকল্পনা রেলের

Howrah Station Skywalk Latest Update: হাওড়া স্টেশনে স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ (FOB) তৈরির বিষয়ে ভাবনাচিন্তা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। প্রস্তাবিত মাল্টি-কমপ্লেক্স বাসস্ট্যান্ড থেকে সরাসরি স্টেশনকে যুক্ত করবে।

Published on: Sep 15, 2026, 15:13:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Howrah Station Skywalk Latest Update: হাওড়া স্টেশনে স্কাইওয়াক তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যে হাওড়া স্টেশনকে ঘিরে মাল্টি-কমপ্লেক্স বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা যাতে সরাসরি হাওড়া স্টেশনে প্রবেশ করে যেতে পারেন, সেজন্য স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ (FOB) তৈরির বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়া হবে। তারপর প্রস্তাবে অনুমোদন পড়লে বাস্তবায়িত হবে সেই স্বপ্নে।

হাওড়া স্টেশনে স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ (FOB) তৈরির বিষয়ে ভাবনাচিন্তা করছে পূর্ব রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
হাওড়া স্টেশনে স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ (FOB) তৈরির বিষয়ে ভাবনাচিন্তা করছে পূর্ব রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

মাল্টি-কমপ্লেক্স বাসস্ট্যান্ড থেকে সরাসরি হাওড়ার প্ল্যাটফর্ম

আর সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য আজ হাওড়া স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) রাহুল রঞ্জন। তিনি জানিয়েছেন, প্রস্তাবিত মাল্টি-কমপ্লেক্স বাসস্ট্যান্ড থেকে সরাসরি হাওড়া স্টেশনকে যুক্ত করার জন্য স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ তৈরি করার প্রস্তাব দেওয়া হতে পারে। তার ফলে যাত্রীরা বাস টার্মিনাস থেকে সরাসরি নিজেদের প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। আবার ট্রেন থেকে নামার পরে স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ ধরে বাস টার্মিনাসে চলে আসতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন: Bus Fare Hike in Bengal: বাসে উঠলেই ২০ টাকা? পুজোর পরেই বাসভাড়া বাড়তে পারে রাজ্যে, ইঙ্গিত মন্ত্রীর

৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত থাকবে প্রস্তাবিত স্কাইওয়াক বা ওভারব্রিজ

যদিও প্রাথমিকভাবে ওই স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজের মাধ্যমে হাওড়া স্টেশনের এক নম্বর থেকে আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়া যাবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, আট নম্বর প্ল্যাটফর্মের পরে ট্র্যাক্সি বা গাড়ি চলাচলের জায়গা আছে। তাই প্রাথমিকভাবে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরি হওয়ার পরেই সেই প্রস্তাবিত স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন: Bengal Roads Renaming: গণিতজ্ঞ, দ্বিজাতি তত্ত্বের বিরোধী, হিন্দু ও মুসলিম পণ্ডিত- কাদের নামে রাস্তা হতে পারে বাংলায়?

হাওড়া স্টেশনের ভোল পালটে যাবে

এমনিতে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় ঢোকা ও বেরনোর অনেক রাস্তা থাকলেও পরিকাঠামো আরও ভালো করে তুলতে চাইছে রেল। তাছাড়া স্টেশন থেকে বাইরে বের হওয়ার পরে যে বাসস্ট্যান্ড আছে, সেটার অবস্থা তথৈবচ। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় যাত্রীরা স্টেশনের বাইরে বেরিয়ে ধন্দে পড়ে যান যে কোথা দিয়ে বাস ধরবেন। ফলে তাঁদের বেশ সমস্যা হয়।

আরও পড়ুন: IFS Officer Siddharth Babu: ‘বাজে দেখতে’ বলে হাসাহাসি, মোদীর পাশে থাকা এই অফিসারের পরিচয় জানলে লজ্জা হবে

সেই সমস্যা থেকে মুক্তি দিতে অত্যাধুনিক বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাতে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। আর হাওড়া স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নেমে সহজেই যাতে যাত্রীরা বাসস্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন, তাই ওই স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ তৈরির ভাবনাচিন্তা করছে রেল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More