South Bengal Rain Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, কবে থেকে নামবে পারদ?
রবিবার শহরে আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আজ থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সতর্কতা জারি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার শহরে আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আজ থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। এর মধ্যে অনেক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ এবং একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতা-আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তিও বজায় রয়েছে। আগামী ২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর আগে ২৫ এবং ২৬ তারিখ অস্বস্তিকর গরমের সতর্কতা জারি থাকবে।
আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া খামখেয়ালি থাকতে পারে। কখনও রোদ, কখনও মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির পরে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকা, গাছের নীচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


