WB Monsoon Rain Forecast Latest Update: বাড়ল গরম, কবে থেকে বৃষ্টি কলকাতায়? দক্ষিণের ৬ জেলায় ঝড় আজ, ভাসবে উত্তরের ৫টি

WB Monsoon Rain Forecast Latest Update: দুর্বল বর্ষা নাভিঃশ্বাস তুলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা বৃষ্টিতে ভেসে যাবে। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কোথাও আবার হবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে কী হবে?

Published on: Jun 17, 2026, 06:59:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Monsoon Rain Forecast Latest Update: এখনই অস্বস্তিকর ও ভ্যাপসা গরম থেকে মুক্তি পাচ্ছে না কলকাতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কমপক্ষে তিন-চারদিন এরকম ভ্যাপসা গরম থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে খুব বেশি না হলেও আর্দ্রতা এত বেশি থাকছে যে বিচ্ছিরি একটা গরম লাগছে। মঙ্গলবার যেমন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। আর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৯.২ ডিগ্রিতে (আগেরদিন ছিল ২৮.৮ ডিগ্রি)f। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। কিন্তু সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। তার জেরেই গরমে নাজেহাল হতে হয়েছে কলকাতাবাসীকে। আর আপাতত কয়েকদিন সেরকম পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। যেটুকু যা বৃষ্টি হবে, তাতে কাটবে না সেই অস্বস্তি। তবে আগামী শনিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে কলকাতায়।

এরকম বৃষ্টির জন্য কলকাতাকে কমপক্ষে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। (ছবি সৌজন্যে পিটিআই)
এরকম বৃষ্টির জন্য কলকাতাকে কমপক্ষে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত সপ্তাহের শুক্রবারই কলকাতায় বর্ষা পৌঁছে গেলেও তা একেবারে ঝিমিয়ে রয়েছে। হয়ে রয়েছে নিস্তেজ। তার জেরেই শুষ্ক থাকছে কলকাতা। তিনি বলেছেন, ‘তিন-চারদিনে কলকাতায় বৃষ্টির তেমন আশা নেই। যদিও বা বৃষ্টি হয়, সেটা হালকা ও বিক্ষিপ্তভাবে হবে। ফলে খুব কম সময়ের জন্যই স্বস্তি মিলবে। তবে শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।’

আরও পড়ুন: Singapore-based company in Bengal: বাংলায় লগ্নি করতে চাই, বলল সিঙ্গাপুরের সংস্থা, নিজে থেকেই যোগাযোগ ৪২ শিল্পপতির

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

১) বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে তাতে বিশেষ রেহাই মিলবে না।

২) আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ?

১) কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

২) উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

৩) ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ওই ছ'টি জেলায় ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

৪) ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: WB Govt Employees DA Hike: জুলাইয়ে ২২% DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের? বড় আপডেট দিল নবান্ন, আর কী বলল?

উত্তরবঙ্গ ভাসবে আজ

১) জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০-২০০ মিলিমিটার) হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২) দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More