Poshchimbanga Dibosh: রাজ্যে আসছেন মোদী! ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ ২০ জুন তারকেশ্বর ঘিরে স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের
রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ২০ জুন পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস।
মাঝে মাত্র একদিন। ইউরোপ সফরের পরই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে জুনে মোদীর এই সফর ঘিরে কোনও বড় ঘোষণা রাজ্যবাসীর জন্য আসতে পারে। চলতি বছরে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন তারকেশ্বরে রয়েছে নরেন্দ্র মোদীর বিশেষ অনুষ্ঠান। এই দিনে ওই লাইনে যাত্রীদের চাপ থাকতে পারে, সেই আশঙ্কায় এই লাইনে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা।

২০ তারিখ হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর-গোঘাট সেকশনে সাতটি ইএমইউ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বিশেষ ট্রেন হাওড়া – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৩ ) ২০ জুন হাওড়া থেকে ছাড়বে সকাল ০৭:৪৫-এ ছাড়বে ও তারকেশ্বরে সকাল ০৯:১২-তে পৌঁছবে। ওই দিন তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল (০৩০৬৬ )সকালে তারকেশ্বর থেকে ০৯:৪৫-এ ছাড়বে এবং শেওড়াফুলিতে সকাল ১০:৩৫-এ পৌঁছবে। শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৫ ) সকালে শেওড়াফুলি থেকে ছাড়বে কাল ১০:৪৮, তারকেশ্বরে সকাল ১১:৪৫-এ পৌঁছবে। ০৩০৬৭ তারকেশ্বর – আরামবাগ ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৭:২০-এ ছাড়বে এবং আরামবাগে সকাল ০৮:০০-য় পৌঁছবে।
এছাড়াও এই রুটে, ০৩০৬৮ আরামবাগ – তারকেশ্বর ইএমইউ স্পেশাল, আরামবাগ থেকে সকাল ০৮:০৭-এ ছাড়বে। আর তারকেশ্বরে সকাল ০৮:৩৯-এ পৌঁছবে। ০৩০৬৯ তারকেশ্বর-গোঘাট ইএমইউ স্পেশাল সকালে ছাড়বে তারকেশ্বর থেকে। ট্রেনের রওনা হওয়ার সময় সকাল ১০:২১ মিনিট এবং গোঘাটে সকাল ১১:০৮-এ পৌঁছবে। ০৩০৭০ গোঘাট -তারকেশ্বর ইএমইউ স্পেশাল ট্রেনটি সকালে ১১:২০-এ ছাড়বে এবং তারকেশ্বরে দুপুর ১২:১০-এ পৌঁছবে। এছাড়াও হাওড়া -আরামবাগ (৩৭৩৬১) ইএমইউ লোকাল ট্রেনটির যাত্রাপথ গোঘাট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ট্রেনটি গোঘাট থেকে দুপুর ১২:২০-এ ছাড়বে,যাবে হাওড়া পর্যন্ত।
আগামী ২০ জুন রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে এক প্রশাসনিক সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। ইউরোপ সফর থেকে প্রধানমন্ত্রী ফিরে বাংলার বুকে দাঁড়িয়ে কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে সব মহল।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


