SSC Class XI-XII Final Vacancy List: শূন্যপদ কমল অঙ্ক-সহ SSC-র একাদশ-দ্বাদশের একাধিক বিষয়ে, শুরুতেই কাদের নাম বাদ?
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু শূন্যপদ বাড়ল না। উলটে একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ কমে গেল।
ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করা হল। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শূন্যপদের তালিকা দেওয়া হয়েছে, সেটাই প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, একাদশ-দ্বাদশ শ্রেণিতে সহকারী শিক্ষক পদে মোট শূন্যপদের সংখ্যা হল ১২,৪৪৫। অর্থাৎ কিছুটা কমে গেল শূন্যপদের সংখ্যা। প্রাথমিকভাবে ১২,৫১৪টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আভাস দিয়েছিলেন যে শূন্যপদে বাড়তে পারে। কিন্তু শূন্যপদ বাড়ল না। উলটে ৬৯টি পদ কমে গেল।

কোন বিষয়ে কতগুলি শূন্যপদের সংখ্যা কমল?
১) অ্যাকাউন্টেন্সি (স্নাতকোত্তর): ১৭৮, একই থাকল।
২) কৃষি (স্নাতকোত্তর): ১, , একই থাকল।
৩) অ্যাগ্রোনমি (স্নাতকোত্তর): ৪০, একই থাকল।
৪) অ্যানথ্রোপলজি (স্নাতকোত্তর): ১২, একই থাকল।
৫) আরবিক (স্নাতকোত্তর): ৩১, একই থাকল।
৬) বাংলা (স্নাতকোত্তর): ৩৯০, একই থাকল।
৭) বায়োলজিক্যাল সায়েন্স (স্নাতকোত্তর): ৯১৬ হয়ে গেল। আগে ছিল ৯১৯টি।
৮) কেমিস্ট্রি (স্নাতকোত্তর): ১,১৯৪টি শূন্য়পদ দেওয়া হয়েছিল। সেটা কমিয়ে ১,১৮৩ করা হল।
৯) কমার্স (স্নাতকোত্তর): ৬২২, একই থাকল।
১০) কম্পিউটার অ্যাপ্লিকেশন (স্নাতকোত্তর): ২৬৩টি শূন্যপদ। সেটা কমিয়ে ২৫৭ করে দেওয়া হল।
১১) কম্পিউটার সায়েন্স (স্নাতকোত্তর): ২১৫-র জায়গায় শূন্যপদের সংখ্যা দাঁড়াল ২০২।
১২) ইকোনমিক্স বা অর্থনীতি (স্নাতকোত্তর): ৫০৬, একই থাকল।
১৩) এডুকেশন (স্নাতকোত্তর): ১,১৪৭টি শূন্যপদ ছিল। দুটি শূন্যপদ কমে গিয়েছে।
১৪) ইংরেজি (স্নাতকোত্তর): ৫৯৪, একই থাকল।
১৫) পরিবেশবিদ্যা (স্নাতকোত্তর): ৪৩, একই থাকল।
১৬) ভূগোল (স্নাতকোত্তর): ৪৬৩, একই থাকল।
১৭) হিন্দি (স্নাতকোত্তর): ৩৩, একই থাকল।
১৮) ইতিহাস (স্নাতকোত্তর): ৫৭২, একই থাকল।
১৯) হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং (স্নাতকোত্তর): ৮১ট ছিল, সেটা কমে ৭৯ হয়ে গেল।
২০) হোম সায়েন্স (স্নাতকোত্তর): ১, একই থাকল।
২১) অঙ্ক (স্নাতকোত্তর): ৭৮৫টি ছিল, কমিয়ে ৭৮২ করা হল।
২২) মিউজিক (স্নাতকোত্তর): ৩২, একই থাকল।
২৩) নেপালি (স্নাতকোত্তর): ১, একই থাকল।
২৪) নিউট্রিশন (স্নাতকোত্তর): ২৭০ হয়ে গেল। আগে ২৭৩ ছিল।
২৫) পার্সিয়ান (স্নাতকোত্তর): ১, একই থাকল।
২৬) ফিলোজফি (স্নাতকোত্তর): ১,১৬১টি শূন্য ছিল। কমে ঠেকল ১,১৫৮-তে।
২৭) ফিজিক্যাল এডুকেশন (স্নাতকোত্তর): ১৬, একই থাকল।
২৮) ফিজিক্স (স্নাতকোত্তর): একধাক্কায় ২০টি কমিয়ে দেওয়া হল। আগে ছিল ৮৮১টি। সেটা কমে ৮৬১ হয়ে গেল।
২৯) পলিটিক্যাল সায়েন্স (স্নাতকোত্তর): ১,৩৭৩, একই থাকল।
৩০) সাইকোলজি (স্নাতকোত্তর): ২২টি ছিল। কমে ২১-তে ঠেকল।
৩১) সংস্কৃত (স্নাতকোত্তর): ৫০২টি ছিল। নয়া তালিকায় সেটা ৫০০ করে দেওয়া হল।
৩২) সাঁওতালি (স্নাতকোত্তর): ৪৩, একই থাকল।
৩৩) সোশিয়োলজি (স্নাতকোত্তর): ৮২, একই থাকল।
৩৪) স্ট্যাটিস্টিক্স (স্নাতকোত্তর): ১৯, একই থাকল।
৩৫) উর্দু (স্নাতকোত্তর): ১৭, একই থাকল।
৩৬) ভিস্যুয়াল আর্টস (স্নাতকোত্তর): ১, একই থাকল।
তারইমধ্যে এসএসসির তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশনের পরে বাংলা এবং ইংরেজি বিষয়েই ১০৬ জন প্রার্থীর নাম বাতিল করে দেওয়া হয়েছে। মূলত অভিজ্ঞতার নম্বরের ক্ষেত্রে গলদ এবং জাতিগত শংসাপত্রে ভুয়ো তথ্যের কারণে ওই প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এসএসসির তরফে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


