SSC Recruitment Latest Update: নিয়োগের কী হচ্ছে? প্রাথমিকের নিয়োগের কী হবে? এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) দ্বিতীয় এসএলএসটিতে কবে গতি আসবে? রাজ্যে পালা পরিবর্তনের পরে সেইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। বিশেষত তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়াকে একদম লাটে তুলে দেওয়ার পরে শুভেন্দু অধিকারী সরকারকে নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অনেক আশা আছে। কিন্তু প্রাথমিক, এসএসসির মতো নিয়োগ প্রক্রিয়া এখনও সেভাবে গতি পায়নি। তা নিয়ে কিছুটা হতাশা তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী।
‘এই জটটা আগের সরকার পাকিয়েছিল….’, অভিযোগ শুভেন্দুর

সোমবার বিকাশ ভবনে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ-সহ কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠকের মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে সোশ্যাল মিডিয়ায় (বলছে যে) কবে রিক্রুটমেন্ট হবে। কবে কী হবে, সেটা নিয়ে বলছেন। আপনাদের মনে রাখতে হবে, এই জটটা আগের সরকার পাকিয়েছিল ওবিসিকে কেন্দ্র করে।’
ওবিসি মামলা থেকে সরে যাচ্ছে রাজ্য
পুরো বিষয়টি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভায় আইন নিয়ে এসে ওবিসির বিষয়টি সংশোধন করা হয়েছে। তবে তাতেই শুধু হবে না। কারণ মমতা সরকার সুপ্রিম কোর্টেও লড়ছিল বিষয়টি নিয়ে। গ্রীষ্মকালীন ছুটির পরে সুপ্রিম কোর্ট খোলার পরে ইতিমধ্যে ওবিসি মামলা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকার সেই মামলা থেকে সরে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
SSC নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}SSC নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী, কোনও রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়ায় থাকবেন না। দুষ্মন্ত নারিওয়ালার মতো মুখ্যসচিব র্যাঙ্কের অফিসারকে আমরা এসএসসির চেয়ারম্যান করেছি। আপনারা শুনলে খুশি হবেন যে তিনি আজ চার্জও নিয়ে নিয়েছেন। স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে, এসসি-এসটি-আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থী-বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নিয়ে সংরক্ষণের রোস্টার (১০০ পয়েন্ট রোস্টার) মেনে কাজ করা হবে।’
আর মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। অনেকেই আশা করছেন যে এসএসসির চেয়ারম্যান হিসেবে যেহেতু আজই যেহেতু দায়িত্বভার গ্রহণ করেছেন বর্ষীয়ান আমলা, তাই সপ্তাহদেড়েকের মধ্যেই দ্বিতীয় এসএলএসটি নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। একইভাবে গতি আসতে পারে প্রাথমিক নিয়োগে। ইতিমধ্যে উচ্চপ্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি।