State Athletics Championship 2026: ১ দিনেই ১১ রেকর্ড ভাঙল! অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুরন্ত মোহনবাগান-ইস্টবেঙ্গল

State Athletics Championship 2026 Records: সাইয়ে ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছে। শুক্রবার ছিল দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে ১১টি মিট রেকর্ড তৈরি হল। চমক দিলে ইস্টবেঙ্গল, মোহনবাগানের অ্যাথলিটরাও।

Published on: Jul 11, 2026, 06:18:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

State Athletics Championship 2026 Records: একদিনেই ১১টি রেকর্ড গড়ে ফেললে বাংলার অ্যাথলিটরা। সাইয়ে (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) আয়োজিত ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনটা লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কারণ রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে একদিনে এত বিপুল সংখ্যক রেকর্ড ভাঙার নজির আর নেই। শুধু তাই নয়, মিট রেকর্ডের পাশাপাশি জাতীয় রেকর্ডও তৈরি হয়েছে।

সাইয়ে ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছে।
সাইয়ে ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছে।

দিনের 'স্টার' তাহুরা

দিনের অন্যতম সেরা পারফরম্যান্স করেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের তাহুরা খাতুন। মহিলাদের অনূর্ধ্ব-২০ বিভাগের ৪০০ মিটার দৌড়ে ট্র্যাকে ঝড় তোলেন। মাত্র ৫৪.৮৩ সেকেন্ডে রেস শেষ করে নতুন মিট রেকর্ড গড়েন। এর আগে ২০২২ সালে কায়েম করা শ্যামা মণ্ডলের ৫৫ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন।

বাজিমাত ইস্টবেঙ্গলের অ্যাথলিটদেরও

১) ইস্টবেঙ্গল ক্লাবের অ্যাথলিটরাও পিছিয়ে ছিলেন না। ২০ কিলোমিটার রেস ওয়াকে জেবেয়ার মুন্ডা নিজের পুরনো রেকর্ড নিজেই ভেঙে চুরমার করেন। ১ ঘণ্টা ৩৮ মিনিট ১৬ সেকেন্ডে রেস শেষ করে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০২৫ সালে তাঁর রেকর্ড ছিল ১ ঘণ্টা ৪২ মিনিট ৪৭.৯ সেকেন্ড।

২) লাল-হলুদ ব্রিগেডের হয়ে আরও এক চমকপ্রদ পারফরম্যান্স দেখান অমিত্ৰ ঘোষ। সিনিয়র পুরুষদের লং জাম্পে ৭.৬৯ মিটার লাফিয়ে ঐতিহাসিক রেকর্ড ভাঙেন। ২০০১ সাল থেকে দীর্ঘ ২৫ বছর ধরে অক্ষত ছিল সঞ্জয় রাইয়ের ৭.৫৮ মিটারের রেকর্ড। দীর্ঘ আড়াই দশক পর অবশেষে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন অমিত্ৰ।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

আর কী কী রেকর্ড তৈরি হল?

১) পুরুষদের সিনিয়র ৮০০ মিটার: মোহনবাগানের অর্ঘ্য ঘড়ুই ১ মিনিট ৫০.৭৭ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০১৯ সালে ইনকাম ট্যাক্সের মহম্মদ শাকিলের (১:৫১.৫০ সেকেন্ড) রেকর্ড ভাঙেন।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

২) অনূর্ধ্ব-২৩ পুরুষ এবং মহিলা ৮০০ মিটার: পুরুষদের বিভাগে উত্তর দিনাজপুরের মহম্মদ মহসিন আওয়াল ১ মিনিট ৫২.৬০ সেকেন্ডে এবং মহিলাদের বিভাগে ইস্টবেঙ্গলের রোশনী দাস ২ মিনিট ১৫.৬৬ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন মিট রেকর্ড গড়েন।

৩) অনূর্ধ্ব-১৬ জ্যাভলিন থ্রো: ইস্টবেঙ্গলের গৌরব বাউরি ৬০.৯০ মিটার জ্যাভলিন ছুড়ে এক নতুন রেকর্ড গড়েন, যা ২০২৫ সালে ভিকি বর্মনের গড়া রেকর্ডকে (৪৯.৬৫ মিটার) অনেক ব্যবধানে পিছনে ফেলে দেয়।

আরও পড়ুন: Argentina vs Cabo Verde FIFA World Cup 2026: 'জিতল' কাবো ভার্দে, মেসির আর্জেন্টিনা পৌঁছাল ফুটবল বিশ্বকাপের পরের রাউন্ডে

৪) অনূর্ধ্ব-১৬ হাই জাম্প ও রেস ওয়াক: চন্দননগর সাব-ডিভিশনালের সৌমিক ঘোষ ১.৬৯ মিটার হাইজাম্প দিয়ে এবং পূর্ব মেদিনীপুরের শোভন ভৌমিক ৩ মিনিট ৫০.৫৬ সেকেন্ডে ১০০০ মিটার রেস ওয়াক শেষ করে নতুন রেকর্ড বুক তৈরি করেন।

৫) অনূর্ধ্ব-১৮ ডিসকাস থ্রো ও অনূর্ধ্ব-২৩ লং জাম্প: ডিসকাস থ্রো'তে জলপাইগুড়ির স্বপ্নিল দত্ত ৫১.৭৫ মিটার ছুড়ে এবং লং জাম্পে জলপাইগুড়িরই ডাবলু রায় ৭.১৪ মিটার লাফিয়ে চ্যাম্পিয়নশিপের রেকর্ড বুকে নিজেদের নাম খোদাই করেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More