Birbhum Tillu Mondal: অডি, BMW-সহ ‘পাথর’ টুলুর ২৪২ গাড়ি বাজেয়াপ্ত! শাহরুখ, আম্বানিদেরও হার মানাবেন?

Birbhum Tillu Mondal: বীরভূমের ‘পাথর বাদশা’ মহম্মদ নাজিবুদ্দিন তথা টুলু মণ্ডলের ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাছাড়াও তাঁর যে পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মূল্য ১৫০ কোটি টাকার মতো।

Published on: Jul 31, 2026, 16:59:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Birbhum Tillu Mondal: বীরভূমের ‘পাথর বাদশা’ 11 ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সাতটি বাড়ি, দুটি পেট্রোল পাম্প, একটি ফার্ম-সহ টুলুর ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২৪২টি গাড়ি। যে তালিকায় অডি, BMW-র মতো গাড়িও আছে। সবমিলিয়ে ইতিমধ্যে টুলুর ১৫০ কোটি টাকার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।]

সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ির সামনে বাহিনী। (ছবি সৌজন্যে পিটিআই)
সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ির সামনে বাহিনী। (ছবি সৌজন্যে পিটিআই)

'১৫ বছরের শাসনে স্রেফ বীরভূম থেকেই ১৫,০০০ কোটি টাকা রাজস্ব চুরি'

তিনি দাবি করেছেন, টুলুর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব চুরি হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনে স্রেফ বীরভূম থেকেই ১৫,০০০ কোটি টাকা রাজস্ব চুরি করা হয়েছিল। আর সেটা সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশ ছাড়া কোনওভাবে সম্ভব ছিল না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ না গেলে (এটা সম্ভব হত না)। (নির্দেশ গিয়েছিল যে) মিস্টার মণ্ডল ইউ আওয়ার ম্যান। তাই চোখ বন্ধ করে দিল সবাই।’

আরও পড়ুন: Howrah E-Scooters Manufacturing Unit: হাওড়ায় ই-স্কুটার কারখানা হচ্ছে! প্রযুক্তি দেবে থাই সংস্থা, লগ্নি ২৫০ কোটি টাকা

শাহরুখ খান, মুকেশ আম্বানিদের গাড়ির সংখ্যা কত?

আর টুলুর সেই বিপুল সম্পত্তি এবং গাড়ি বাজেয়াপ্ত হওয়ার ঘটনার পরে অনেকে বলিউড স্টারদের গ্যারেজে থাকা গাড়ির সংখ্যা নিয়ে মজা শুরু করেছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খানের ব্যক্তিগত গ্যারেজে ১২ থেকে ১৫টি গাড়ি রয়েছে বলে অনুমান করা হয়। আবার সলমন খানের নিজস্ব গ্যারেজে নাকি ১০ থেকে ১৫টি গাড়ি আছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকী মুকেশ আম্বানিদের গ্যারেজে ১৭০টির মতো বিলাসবহুল গাড়ি আছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

রাজ্য পুলিশকে সার্টিফিকেট শুভেন্দুর

তবে টুলুর ক্ষেত্রে শুধুমাত্র বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি। বাজেয়াপ্ত গাড়ির তালিকায় আছে মালবাহী গাড়ি। যিনি গত ৪ মে রাজ্যে পালাবদলের পরই বিদেশে পালিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টুলুর যোগসূত্র কতদূর পৌঁছেছিল, সেটা খুঁজে বের করা হবে। বাংলার পুলিশ কেন্দ্রীয় এজেন্সির মতোই দক্ষ। বাংলার পুলিশ যে দক্ষ, তা ফের প্রমাণিত হয়েছে। বাংলার পুলিশই সেই যোগসূত্র বের করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More