Suvendu on West Bengal History: ‘পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ছড়ানো হবে পড়ুয়াদের মধ্যে, ১৫ বছর জামাতি সরকার ছিল’

Suvendu on West Bengal History: ‘পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ছড়ানো হবে পড়ুয়াদের মধ্যে', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বলিদান' দিবসে কেওড়াতলা মহাশ্মশানে যান তিনি। তারপর রক্তদান শিবিরে যান।

Published on: Jun 23, 2026, 12:59:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Suvendu on West Bengal History: পশ্চিমবঙ্গে গত ১৫ বছর ‘জামাতি সরকার’ ক্ষমতায় ছিল বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বলিদান' দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মাল্যদান করেন। পরবর্তীতে হাজরা মোড়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দেন। সেখানে নাম না করে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি দাবি করেন, অতীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বলিদান' দিবসে রক্তদান শিবিরের আয়োজন দেওয়া হত না। সেই নির্দেশ নাকি স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা তৎকালীন মুখ্যমন্ত্রী দিতেন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বলিদান' দিবসে কেওড়াতলা মহাশ্মশানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বলিদান' দিবসে কেওড়াতলা মহাশ্মশানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)

মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

তবে মমতার নাম সরাসরি করেননি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। মমতাকে কটাক্ষ করে বলেন, যিনি তাঁর কাছে দু'বার হেরে গিয়েছেন। সেইসঙ্গে জেলে থাকা এক পুলিশ অফিসারের কথাও বলেন। কারও নাম না করলেও সংশ্লিষ্ট মহলের ধারণা, মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার কথা বলতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যাঁর নামে একাধিকবার অভিযোগ করেছিলেন তিনি।

আরও পড়ুন: CPIM on ISKCON getting Mid Day Meal: মিড ডে মিলের জন্য ইসকনকে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? প্রশ্ন তুলল CPIM

কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

১) মুখ্যমন্ত্রী: শ্যামাপ্রসাদের আদর্শে চলবে বিজেপি সরকার। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ করা হবে।

২) মুখ্যমন্ত্রী: পশ্চিমবঙ্গের সৃষ্টির ইতিহাস পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: Haldia designated immigration checkpoint: হলদিয়াকে বড় ‘উপহার’ দিল মোদী সরকার, যুক্ত করা হল বিশেষ তালিকায়! কী লাভ হবে?

৩) মুখ্যমন্ত্রী: এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবদান ভুলিয়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবসের বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল। ৩৪ বছর কমিউনিস্ট সরকার এবং ১৫ বছর দুর্নীতিগ্রস্ত ও জামাতি সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে রেখেছিল।

৪) মুখ্যমন্ত্রী: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যে পরিপূর্ণ ছিল। চক্রান্ত করে হত্যা করা হয়েছিল। কাশ্মীরকে ভারতের সঙ্গে রাখার দাবি তুলেছিলেন। স্লোগান তুলেছিলেন 'এক দেশ, এক আইন, এক পতাকা'-র। তাই তাঁকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Rain Forecast in South Bengal Update: বৃষ্টি হলেও একধাক্কায় পারদ চড়বে কলকাতায়, দক্ষিণবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা আজ

৫) মুখ্যমন্ত্রী: নেশনস ফার্স্ট মন্ত্রে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাব।

৬) মুখ্যমন্ত্রী: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে বাঙালি হিন্দু সমাজ চিরকৃতজ্ঞ থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More