TMC MP Resignation: তৃণমূলের সংসদীয় দলে বড় ভাঙন! ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, জল্পনা কোয়েলকে নিয়ে

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দলের কোয়েল মল্লিক। এই জল্পনা ঘিরেই নতুন করে চাপ বাড়ছে শাসকদলের অন্দরে। এদিকে সুখেন্দুশেখর রায় আজ সকালে পদত্যাগ করে দেন। এদিকে লোকসভাতেও তৃণমূলে ভাঙন ধরতে পারে। এই আবহে গোপন বৈঠক হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

Published on: Jun 8, 2026, 11:44:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বড়সড় ভাঙনের জল্পনা ঘিরে সোমবার সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। সূত্রের দাবি, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দলের কোয়েল মল্লিক। এই জল্পনা ঘিরেই নতুন করে চাপ বাড়ছে শাসকদলের অন্দরে। এদিকে সুখেন্দুশেখর রায় আজ সকালে পদত্যাগ করে দেন। এদিকে লোকসভাতেও তৃণমূলে ভাঙন ধরতে পারে। এই আবহে গোপন বৈঠক হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দলের কোয়েল মল্লিক।
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দলের কোয়েল মল্লিক।

এই পদত্যাগ ও ভাঙন সংক্রান্ত জল্পনায় কোয়েল মল্লিকের নাম সামনে আসায় রাজনৈতিক মহলে চর্চা তীব্র হয়। চলতি বছরের এপ্রিল মাসেই তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। রাজনীতিতে তাঁর প্রবেশকে তৃণমূলের বড় চমক হিসেবে দেখা হয়েছিল। শপথ নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই সম্ভাব্য ইস্তফার জল্পনা স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলে দিয়েছে।

অন্যদিকে, প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন ধরেই দলের বিভিন্ন বিষয়ে ভিন্ন মত প্রকাশ করে আলোচনায় ছিলেন। ফলে তাঁর পদত্যাগের খবরটি স্বাভাবিক ছিল। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে কোয়েল মল্লিক প্রকাশ্যে সম্ভাব্য ইস্তফা নিয়ে মুখ খোলেননি। ফলে গোটা বিষয়টি এখনও জল্পনার স্তরেই রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সুখেন্দর পরে কোয়েলের পদত্যাগের খবরও সত্যি প্রমাণিত হয়, তাহলে তা তৃণমূলের সংসদীয় রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হবে। এমনকি সংসদে দলের শক্তির সমীকরণ এবং আগামী রাজনৈতিক কৌশল নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে। এই আবহেই দিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দিনভর রাজনৈতিক মহলের নজর থাকবে সংসদ এবং তৃণমূল শিবিরের দিকে। জল্পনা শেষ পর্যন্ত বাস্তবের রূপ নেয় কি না, সেটাই এখন দেখার।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More