Eating Chicken over Ganga: গঙ্গাবক্ষে মাংস খাওয়া যাবে না- এমন কোনও আইন নেই, বিরিয়ানি-কাণ্ডে বললেন বিচারপতি
Eating Chicken over Ganga: গঙ্গাবক্ষে মাংস খাওয়া যাবে না- এমন কোনও আইন নেই, বিরিয়ানি-কাণ্ডে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। উত্তরপ্রদেশের বারাণসীতে চিকেন বিরিয়ানি খাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছিল।
Eating Chicken over Ganga: গঙ্গাবক্ষে মাংস খাওয়া নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। কয়েকজন যুবককে গ্রেফতারও করা হয়েছিল উত্তরপ্রদেশে। আর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকদের গ্রেফতারির সমালোচনা করে শীর্ষ আদালতের বিচারপতি ভুঁইয়া বলেছেন, ‘গঙ্গাবক্ষে বসে মুরগির মাংস খাওয়া নিষিদ্ধ আছে - এমন কোনও আইন নেই।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে চিকেন বিরিয়ানি খাওয়া অপরাধ নয়। এটা অপরাধ হতে পারে না। ওই কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। আর তাঁদের তিন মাস জেলে থাকতে হয়েছিল।’

'সাধারণ প্রতিবাদকে অপরাধমূলক আচরণ হিসেবে দেখা হচ্ছে', বললেন বিচারপতি
আর বিচারপতি ভুঁইয়া সেই মন্তব্য করেছেন শনিবার মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশলান ল' ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে বিচারপতি জিপি সিংয়ের চতুর্থ স্মারক বক্তৃতার মঞ্চ থেকে। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি জানান যে গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে আছে শান্তিপূর্ণ বিক্ষোভ। কিন্তু সাধারণ প্রতিবাদমূলক কর্মকাণ্ডকে ক্রমশ অপরাধমূলক আচরণ হিসেবে গণ্য করা হচ্ছে বলে জানান বিচারপতি ভুঁইয়া।
'শান্তিপূর্ণ বিক্ষোভ নাগরিকদের মৌলিক অধিকার'
ওই প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি ভুঁইয়া বলেছেন যে ‘নিজস্ব মতামত প্রকাশ করা এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন নাগরিকদের মৌলিক অধিকার। বিতর্ক ও ভিন্নমতই গণতন্ত্রের সারবস্তু। দুর্ভাগ্যবশত স্বাভাবিক কার্যকলাপকেও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।’
গঙ্গাবক্ষে চিকেন বিরিয়ানি খাচ্ছিলেন মুসলিম যুবকরা
এমনিতে গত মার্চে ১৪ মুসলিম যুবককে গ্রেফতার করেছিল বারাণসী পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যাস সংহিতার ২৯৮ ধারা ও ২৯৯ ধারা এবং জলদূষণ নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, ইফতারের সময় গঙ্গাবঙ্গে বসে চিকেন বিরিয়ানি খাচ্ছিলেন ওই যুবকরা। আর মাংসের হাড় ও অন্যান্য জিনিসপত্র ফেলছিলেন গঙ্গায়।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


